দিশা সালিয়ানের নগ্ন দেহ উদ্ধার হয়েছিল মৃত্যুর পর? ময়নাতদন্তে ধোঁয়াশা

একদিকে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে যখন বিতর্কের পর বিতর্ক সৃষ্টি হয়ে চলেছে। অন্যদিকে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যু রহস্য আবার প্রকাশ্যে চলে এসেছে।

সম্প্রতি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। দিশা সালিয়ানের মৃত্যুর পর তাঁর নগ্ন দেহ উদ্ধার হয়েছিল আর এই কথার উল্লেখ রয়েছে দিশার ময়নাতদন্তের রিপোর্টে!

ওই ময়নাতদন্তের কিছু অংশ সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এরপরেই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন যে মুম্বই পুলিশ এটাকে তাহলে কীভাবে আত্মহত্যা আখ্যায়িত করছে?

যদিও মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দিশার নগ্ন দেহ উদ্ধার হয়নি। তাঁর মৃতদেহে কাপড় ছিল। এছাড়াও মুম্বই পুলিশের বিরুদ্ধে অস্বাভাবিক মৃত্যু রহস্য তদন্ত নিয়ে ঢিলেমির অভিযোগ করেছেন নেটিজেনদের একাংশ।

দিশার মৃত্যুর ২ দিন পর এসেছিল ময়নাতদন্তের রিপোর্ট। অভিযোগ, অস্বাভাবিক মৃত্যু হওয়া সত্ত্বেও এই রিপোর্ট পেতে কোনও আগ্রহই দেখায়নি মুম্বই পুলিশ। এমনকি যেখানে দিশার মৃত্যু হয়েছিল সেখানে কোন ফরেনসিক টিম পাঠায়নি মুম্বই পুলিশ। সুশান্ত সিং রাজপুতের মতই দিশার ফ্ল্যাটও সিল করা হয়নি। দিশার কোনকিছুই সংরক্ষিত করে রাখা হয়নি ফরেনসিক পরীক্ষার জন্য। দিশার ফোনের সমস্ত তথ্য পুনরুদ্ধারের জন্য ৪ দিন পর পাঠানো হয়েছিল, যদিও সেটা এখনও সম্পন্ন হয়নি। এমনকি দিশার মৃত্যুর পর কোনও ছবিও তুলে রাখা হয়নি বলে অভিযোগ। এদিকে দিশার ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে দিশার মাথা ও শরীরের একাধিক অংশে অস্বাভাবিক আঘাতের চিহ্ন রয়েছে। ফলে গোটা ঘটনা নিয়ে প্রবল ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেন মুম্বই পুলিশ এই তদন্তে এত অনীহা দেখাচ্ছে এই নিয়ে উঠছে প্রশ্ন।

অন্যদিকে আবার দিশা সালিয়ানের পরিবারের বক্তব্য, “সংবাদমাধ্যম ইচ্ছা করে আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছে। পুলিশ যা বলার বলে দিয়েছে। আমাদের ময়নাতদন্তের রিপোর্ট দেখানো হয়েছে। আমার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল না, ওর ধর্ষণও করা হয়নি। ওর শরীরে কোনও অস্বাভাবিক আঘাতও নেই। মুম্বই পুলিসের উপর আমাদের ভরসা আছে। আমার মৃত মেয়ের সম্মানহানির চেষ্টা চলছে। ”

আবার সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমন একটি ভিডিও যেখানে দিশাকে তাঁর বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যাচ্ছে। যে ভিডিয়োতে ‘মিশন কাশ্মীর’-ছবির গানে নাচতে দেখা যাচ্ছে দিশাকে। জল্পনা উঠেছে যে এই ভিডিও করার এক ঘণ্টা পরেই মৃত্যু হয় দিশার। ফলে দিশা আত্মহত্যা করেছে একথা কখনোই মানা যায় না, বলে বলছেন তাঁর বন্ধুরাই। ফলে সব মিলিয়ে ঘটনা এখন অন্য দিকে মোড় নিয়েছে।

RELATED Articles

Leave a Comment