কিছুদিন আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দাবি করেছিলেন শ্রী রামচন্দ্রের জন্ম নাকি নেপালে হয়েছিল। আর এবার নেপালের বুকে রামমন্দির তৈরির পরিকল্পনা শুরু করলেন তিনি। গত ৫ই অগাস্ট ভারতে বহু প্রতীক্ষিত রামমন্দিরের ভুমিপুজোর পর নেপালের মাটিতেও রামমন্দির তৈরি করতে চান তিনি।
ভারতের সঙ্গে টক্কর নিতে রামকেই হাতিয়ার করতে চাইছেন নেপালের প্রধানমন্ত্রী। তবে বলে রাখা দরকার, একসময়ে হিন্দু রাষ্ট্রের তকমা থেকে বেরিয়ে আসতে চাওয়া নেপালের মানুষকে ফের ধর্মের যাঁতাকলে পিষতে চাইছেন তিনি। আর তাই নেপালকে রামের জন্মভূমি প্রমান করতে উঠে পড়ে লেগেছেন তিনি।
সূত্রের খবর, কিছুদিন আগে আসল অযোধ্যা ও রামের জন্মভূমি নেপালে রয়েছে বলায় তিনি দেশের মধ্যে ও বাইরে ব্যাপক সমালোচিত হন। কিন্তু, তাতে তিনি খুব বেশি ভ্রূক্ষেপ না করে শুক্রবার ভারতে রামমন্দিরের পুজো শেষ হওয়ার পর শনিবার নেপালের চিতওয়ানের মাডি এলাকার নাম পরিবর্তন করে অযোধ্যাপুরী করেন এবং রাম মন্দির তৈরির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের একটি নকশা বানানোর নির্দেশও দেন। এখানেই শেষ নয় তাঁর কথাকে সত্যি প্রমাণ করার জন্য তিনি শ্রী রাম সম্পর্কে যাবতীয় তথ্যপ্রমাণ জোগাড় করার কথাও জানিয়েছেন।
এই ঘটনা সম্পর্কে মাডির মেয়র ঠাকুর প্রসাদ ঢাকাল-এর সঙ্গে এ বিষয়ে জানান, প্রধানমন্ত্রী মাডির নাম বদলে অযোধ্যাপুরী রাখার নির্দেশ দিয়েছেন এবং রাম মন্দির তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন। মাডির স্থানীয় জনপ্রতিনিধিরা এখন সেই কাজেই ব্যস্ত। প্রসঙ্গত, ভারতের তিনটি বিতর্কিত অংশ নিজেদের দেশের সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করার পরই নেপালের প্রধানমন্ত্রী নানাভাবে ভারতের সাথে সমস্যার সৃষ্টি করতে চাইছেন।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!