মৃত্যুর আগে যৌন নিগ্রহের (Sexual Harassment) শিকার হয়েছিলেন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান (Disha Salian)। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন এক প্রত্যক্ষদর্শী। যা নিয়ে নতুন করে হইচই পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
এই প্রত্যক্ষদর্শী পেশায় একজন অভিনেতা। তিনি ৮ই জুন যেদিন দিশার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সেদিন দিশার মালাডের ফ্ল্যাটে পার্টিতে উপস্থিত ছিলেন। সেই পার্টিতেই নাকি যৌন নিগ্রহের শিকার হন দিশা।
এই অভিনেতার বক্তব্য, তিনি ওই দিন রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে দিশার ফ্ল্যাটে পৌঁছান। এরপর এক ঘন্টা মত সময় ধরে পার্টি ভালোই চলে। তারপরেই দিশা একটি ঘরে চলে যান। তার সঙ্গে আরো কয়েকজন সেই ঘরে যান।সেই ঘর থেকে যাতে কোন শব্দ না আসে তার জন্য জোরে গান চালিয়ে দেওয়া হয়! তার পরেই ঘটে অঘটন।
স্বাভাবিকভাবেই যৌননিগ্রহের কারণে মৃত্যুর তত্ত্ব উঠে আসায় গোটা ঘটনাটি অন্য দিকে মোড় নিয়েছে। সুশান্তের সঙ্গে দিশার মৃত্যুর দিনের ব্যবধান মাত্র ৬ দিনের। অনেকের সন্দেহ এই দুই মৃত্যুর মধ্যে কোন যোগাযোগ নিশ্চয়ই আছে।দিশার পরিচিতদের দাবি দিশা যে রকম মেয়ে ছিলেন তিনি আত্মহত্যা করতে পারেন না। সুশান্তের পরিচিতদেরও একই দাবি। ফলে রহস্য উন্মোচন হওয়ার বদলে আরো জড়িয়ে যাচ্ছে।
শুধু তাই নয়, এই অভিনেতা আরও দাবি করেছেন যে, দিশার মৃত্যুতে রীতিমতো বিচলিত হয়ে পড়েছিলেন সুশান্ত।তিনি বন্ধুদের ফোন করে বলেছিলেন, দিশাকে খুন করা হয়েছে বলে সন্দেহ হচ্ছে। এই ঘটনার তদন্ত চাইছিলেন সুশান্ত। কিন্তু তিনি সেই সুযোগ পাননি।
অন্যদিকে এর আগেও এরকম একটি তথ্য উঠে এসেছিল যে অভিনেতা সুরজ পাঞ্চোলির সন্তানের মা হতে চলেছিলেন দিশা। তা নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় তাকে খুন করা হয়েছে। ব্যাপারটি জানতে পারেন সুশান্ত। এরপরই অস্বাভাবিক মৃত্যু হয় সুশান্তের। এর পিছনে নাকি হাত রয়েছে সুশান্তকে প্রিয় বন্ধু দাবি করা প্রযোজক সন্দীপ সিং এর। ফলে গোটা ঘটনায় রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে। কে সত্যি বলছে আর কেইবা মিথ্যা তা এখনও স্পষ্ট হচ্ছে না।





