“থ্যাঙ্ক ইউ ফর প্যাম্পারিং মি”! জমিয়ে আদর যত্ন খাচ্ছেন অন্তঃসত্ত্বা নুসরাত জাহান, কে করছেন অভিনেত্রীকে প্যাম্পার?

পরের মাসেই সন্তান জন্ম দিতে চলেছেন অভিনেত্রী নুসরাত জাহান। জানা গিয়েছে, সমস্ত কিছু ঠিক থাকলে পরের মাসেই পৃথিবীতে আসতে চলেছে অন্তঃসত্ত্বা নুসরাত জাহানের সন্তান। এই সময় স্বভাবতই নিজের প্রতি বেশি খেয়াল দিতে হবে অভিনেত্রীকে। একইভাবে এই সময় মহিলাদের মুড সুইং হয়ে গিয়ে থাকে। সঙ্গে বিভিন্ন সময় নানা জিনিস খেতেও ইচ্ছে করে। সেইরকমই রকমারি খাবার জিনিস চাখছেন অভিনেত্রী। কিন্তু প্রশ্ন এখন, এই মুহূর্তে অভিনেত্রীর পছন্দের খাবার তৈরি করছেন কে?

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রকমারি খাবারের ছবি শেয়ার করেছেন সাংসদ-অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, “থ্যাঙ্ক ইউ ফর প্যাম্পারিং মি”। সঙ্গে যেই অ্যাকাউন্টিকে ট্যাগ করেছেন অভিনেত্রী, তার নাম ‘কাশিকাস্ প্যাম্পার্ড পজ’। এই মুহূর্তে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। পছন্দমত খাবার খাচ্ছেন। পছন্দমত সিনেমা দেখছেন। আবার কখনো উইকেন্ডে ঘুরতে বের হচ্ছেন। সঙ্গে কাজও করছেন। একপ্রকার নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

অভিনেত্রীর মা হওয়ার খবরে তোলপাড় হয়ে যায় গোটা টলিউড। প্রকাশ্যে তিনি আনেননি সন্তানের বাবা কে? এদিকে নিখিল জৈনর সঙ্গে নিজের বিয়ে মানেন না তিনি। অভিনেত্রীর মতে, নিখিল জৈন তাঁর ‘সহবাস সঙ্গী’ ছিল। যাতে বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এই সাংসদ-অভিনেত্রীকে।

এমনকি রাজনীতির তরফ থেকেও বহু কটাক্ষকর মন্তব্য করা হয়েছে তাঁকে। প্রশ্ন করা হয় স্বামী বলে যখন মানেন না, তখন সাংসদ ভবনে “আমি নুসরাত জাহান রুহি জৈন” বলে কেন শপথবাক্য নিয়েছিলেন? এমনকি তাঁর শপথ বাক্যের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই বিষয়ে একটি কথাও বলেননি অভিনেত্রী। প্রশ্ন ওঠে তাঁর ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে। তা নীতিগত বলে বিবেচিত হবে কিনা? সেই বিষয় নিয়ে রয়েছে প্রশ্ন।

এদিকে যশ দাশগুপ্তর সঙ্গে নিজের সম্পর্কে মোহর লাগান নি তিনি। কিন্তু তার আগেই বিশ্ব বন্ধুত্ব দিবসে তা হারানোর ইঙ্গিত দিলেন অভিনেত্রী। পাশাপাশি অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন রয়েছে টেলিপাড়ায়।

এছাড়া সোশ্যাল মিডিয়াতেও খোলাখুলিভাবে একজন আরেকজনকে সমর্থন করে থাকেন। যা নিয়ে বারবার সংবাদপত্রের শিরোনামে এসেছেন দুই তারকা। তিনি জানিয়েছেন, সন্তানের বাবা কে! তা কৈফিয়ত দেওয়া জরুরী মনে করেন না তিনি। ব্যক্তিগত জীবন হোক বা কাজের জীবন পুরোটাই সমালোচনায় ভরা তাঁর। বিদ্রুপ, কটাক্ষে জর্জরিত তিনি। নেটিজেনদের বিভিন্ন প্রশ্নে জেরবার অভিনেত্রী।

কিন্তু এই সমস্ত কিছুকে এখন নিজের থেকে দূরে রাখতে চান তিনি। ইতিবাচক চিন্তাধারা নিয়ে সময় কাটাতে চান অভিনেত্রী। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপর এই পৃথিবীর আলো দেখতে চলেছে নুসরাত জাহানের সন্তান।

"থ্যাঙ্ক ইউ ফর প্যাম্পারিং মি"! জমিয়ে আদর যত্ন খাচ্ছেন অন্তঃসত্ত্বা নুসরাত জাহান, কে করছেন অভিনেত্রীকে প্যাম্পার?

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles