দূরদর্শনের পর এবার স্টার জলসায় সম্প্রচারিত হবে ‘রামায়ণ’

এবার স্টার জলসায় দেখতে পাবেন ‘রামায়ণ’। না, নতুন কোনো ভার্সন না। ৩৩ বছর আগের সেই ‘রামায়ণ’ ফিরছে স্টার জলসায়।

১৯৮৭ সালের ২৫ জানুয়ারি প্রথম সম্প্রচারিত হয়েছিল রামায়ণ। লকডাউনে সেই রামায়ণ নিয়ে আবারও হাজির হয়েছে দূরদর্শন। একঘেয়েমি থেকে দর্শকদের  মুক্তি দিতে  নিজেদের মতো করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দুরদর্শন। এখনও এই সিরিয়ালের ক্রেজ মারাত্মক। মাত্র কয়েকদিনেই বেসরকারি চ্যানেলগুলোকে টেক্কা দিয়ে জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে রামায়ণ। 

এই ‘রামায়ণ’ এবার  আসতে চলেছে বাংলায়। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই  রামায়ণকে বাংলা ও মারাঠিতে ডাবিং করার কথা ভাবা হচ্ছে। স্টার জলসায় বাংলায় সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিক। এবং মারাঠি চ্যানেল স্টার প্রবাহতে দেখানো হবে এই ধারাবাহিক। দুই চ্যানেলের তরফ থেকেই প্রোমো প্রকাশ  করা হয়েছে। 

https://twitter.com/StarJalsha_/status/1264760601680777216?s=20

স্টার জলসায় আগামী ১ জুন থেকে প্রতিদিন রাত আটটায় দেখানো হবে এই ধারাবাহিক।  মানুষ যাতে ঘরেই আটকে থাকতে পারেন, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুরদর্শনের এই জনপ্রিয় শো-এর জনপ্রিয়তা এখনও রয়েছে দর্শকদের মধ্যে।

সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।  ইতিমধ্যেই মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে বাঁচার একটাই রাস্তা হোম আইসোলেশন। আর এই লকডাউনের মধ্য ঘরের মধ্য সকলকে আটকে রাখতে নিজেদের মতো করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রামায়ণ। ৩৩ বছর পার হয়ে হয়ে গেলেও এক সময়কার অত্যন্ত জনপ্রিয় শো রামানন্দ সাগরের রামায়ণ ও বিআর চোপড়ার মহাভারত যে এখনও এতটা জনপ্রিয় হবে তা কল্পনা করেনি তথ্য ও সম্প্রচার মন্ত্রক। 

RELATED Articles

Leave a Comment