গোয়ায় চুটিয়ে হানিমুন করছেন দুর্নিবার-মীনাক্ষী! শেয়ার করলেন একগুচ্ছ ছবি

বিয়ের একমাস পরেই হানিমুনে গেলেন দুর্নিবার সাহা ও মীনাক্ষী মুখার্জি। গেলেন কোথায়? বাঙালির অন্যতম প্রিয় হানিমুন ডেস্টিনেশন গোয়াতে। সেখান থেকেই শেয়ার করেছেন অনেক ছবি যা মুহূর্তেই হয়েছে ভাইরাল।

আজ থেকে চার বছর আগেই আইনি বিয়ে সেরে ফেলেন দুর্নিবার-মীনাক্ষী। তারপর একসঙ্গে লিভ টুগেদার করতেন দুজনে। গানের জগত থেকেই মন দেওয়া-নেওয়া এবং ইউটিউবেও দু’জনকে একসঙ্গে গাইতে দেখা যায় প্রায়শই। গানেই মিলেছে মন, আর তাতেই বাঁধলেন ঘর। গত ২১শে ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন দুর্নিবার-মীনাক্ষী।

এবার গোয়াতে হানিমুনে গেলেন দুর্নিবার ও মীনাক্ষী। সেখান থেকেই শেয়ার করলেন একের পর এক ছবি। কিং ফিশ ও তন্দুরির ছবিও পোস্ট হয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায়। একদম ক্যাজুয়াল পোশাকে সেলফি তুলেছেন এই জুটি। বোঝাই যাচ্ছে, গোয়াতে চুটিয়ে মজা করছেন দুর্নিবার-মীনাক্ষী।ছবি পোস্ট করতেই হয়ে গিয়েছে ভাইরাল। আপনিও দেখুন তাদের একান্ত মুহূর্তের কিছু ছবি…

RELATED Articles