মমতার গাড়ি ঘিরে উঠল ‘জয় শ্রী রাম’ ধ্বনি, বিজেপি কর্মীদের শান্ত করল পুলিশ, চাঞ্চল্য নন্দীগ্রামে

আগামী ১লা এপ্রিল নন্দীগ্রামে ভোট। এখানে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোরকদমে চলছে ভোট প্রচার। রবিবারই নন্দীগ্রামে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার নন্দীগ্রামে সভা-মিছিল করেছেন তিনি। হুইলচেয়ারে বসেই করেছেন করেছেন রোড শো।

তবে এবার আজ মঙ্গলবার ভোটের জন্য প্রচারে বেরিয়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনতে হল মমতাকে। তাও আবার দু’বার। এদিন সকালে রেয়াপাড়ার বাড়ি থেকে নন্দীগ্রামের উদ্দেশে যাচ্ছিল মমতার কনভয়। তখন একদল বিজেপি কর্মী মমতার গাড়ির কাছে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করে। তাদের কোনওরকমে শান্ত করে পুলিশ।

আরও পড়ুন- ন্যক্কারজনক! বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, কাঠগড়ায় তৃণমূল, উত্তপ্ত নন্দীগ্রাম

এখানেই শেষ নয়। এরপরও ফের মহম্মদবাজারের কাছে ফের একদল বিজেপি কর্মী মমতার কনভয়ের দিকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি উচ্চারণ করতে করতে এগিয়ে আসে। তবে এবারও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাদের ঠেকানো সম্ভব হয়।

২০১৯-এর লোকসভা নির্বাচনে এই ‘জয় শ্রী রাম’ ধ্বনি নিয়ে ঘাটালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। মমতার গাড়ির উদ্দেশে একদল ছেলে রামনামের ধ্বনি দিতেই বীভৎস রেগে যান মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে তাদের দিকে তেড়ে যান তিনি। বলেন, “কী রে আয় আয়! পালাচ্ছিস কেন?”

আরও পড়ুন- ‘নন্দীগ্রামেই শুরু, নন্দীগ্রামেই শেষ’, গানের সুরেই প্রতিপক্ষকে একহাত নিলেন আত্মবিশ্বাসী মীনাক্ষী

এরপর আবার ভাটপাড়ায় এই একই ঘটনা ঘটেছিল। সেই সময় মমতা বলেন যে বিজেপির একদল লোক নাকি তাঁকে বাজে কথা বলেছে। এই নিয়ে কটাক্ষ করা হয় বিজেপির তরফে। অর্জুন সিংরা বলেন, মমতা এক্মন একজন মুখ্যমন্ত্রী, যিনি ‘জয় শ্রী রাম’ ধ্বনিকে বাজে কথা বলেন। তবে আজ নন্দীগ্রামের এই ঘটনায় মমতার তরফে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

আরও অন্যান্য খবর