দিতিপ্রিয়ার গাওয়া কলঙ্কিনী রাধা ভিডিওটি ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, পাত্তা দিচ্ছেন না রানীমা

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয় দিতিপ্রিয়া রায় (Dwitipriya Roy)। অনেকেই তাঁকে আসল নামে চেনেন না কিন্তু রানী রাসমণি বললেই বুঝে যাবেন কার কথা বলছি। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন সদ্য ১৮ পেরোনো এই অভিনেত্রী। তিনি শিশুশিল্পী হিসেবে আগেই টলিউডে পরিচিত ছিলেন তবে তাকে খ্যাতি দিয়েছে রানী রাসমণির চরিত্র।

তাই বিভিন্ন অনুষ্ঠানে রানীমার ডাক পড়ে। বেশ কিছুদিন আগে সোদপুর পানিহাটি উৎসবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন দিতিপ্রিয়া। সেখানেই কলঙ্কিনী রাধা গানটি (Kalankini Radha Song) গেয়ে রীতিমতো সমালোচনার (Trolling) মুখে পড়েন রানীমা। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। দিতিপ্রিয়াও যোগ্য জবাব দেন।গোটা বিষয়টি ধামাচাপা পড়ে যায়।

https://youtu.be/OLgDRQzCZ4o

সম্প্রতি সেই ভিডিওটি আবার ভাইরাল হয়েছে। যার ফলে আবার শুরু হয়েছে ট্রোলিং। উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশের ওপর নম্বর পেয়ে নিজের মেধার পরিচয় দেন দিতিপ্রিয়া। সেখানে সঙ্গীত বিষয়েও তিনি লেটারমার্কস পেয়েছেন। সেই প্রসঙ্গের উল্লেখ করেই অনেকে বলছেন যে, রানীমা স্টেজে উঠে এত ভয়ানক গান গেয়েছেন সেখানে তিনি সংগীতে লেটারমার্কস পান কী করে!

যদিও সে সব থোড়াই কেয়ার করেন দিতিপ্রিয়া। সম্প্রতি জি বাংলা চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানে তাকে পার্বতী রূপে দেখা গিয়েছিল যা অত্যন্ত পছন্দ হয়েছিল দর্শকদের। এখন অভিনয়ের পাশাপাশি স্নাতক স্তরে ও নিজের যোগ্যতা প্রমাণ করার কাজে উঠে পড়ে লেগেছেন অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে জোরকদমে চলছে পরবর্তী জীবনের প্রস্তুতি। অভিনয়ের রানী যে বাস্তব জীবনেও রানী সেটা প্রমাণ করতে হবে তো!

RELATED Articles

Leave a Comment