কিংবদন্তি নৃত্য শিল্পী অমলা শঙ্করের জীবনাবসান, শোকের ছায়া বাংলা সংস্কৃতি জগতে

বয়স হয়েছিল ১০১, জীবনের যাত্রাপথ এখানেই থেমে গেলেন কিংবদন্তি নৃত্য শিল্পী অমলা শঙ্করের ( Amala Shankar)। কিছুক্ষণ আগেই এই খবরটি ইনস্টাগ্রামে দেন তাঁর নাতনি শ্রীনন্দা শঙ্কর। জানা গিয়েছে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন উদয় শঙ্কর পত্নী। এদিন কলকাতাতেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অমলাদেবী।

শ্রীনন্দা অমলা শঙ্কর এর একটি পুরনো ছবি পোস্ট করে লেখেন যে, “গত মাসেই তাঁর জন্মদিন আমরা উদযাপন করেছিলাম। মুম্বাই থেকে কলকাতা যাওয়ার এখন কোন ফ্লাইট নেই খুবই অস্থির লাগছে।‌ তার আত্মার শান্তি কামনা করি, একটা যুগের অবসান হল, তোমাকে ভালোবাসি ঠাম্মা, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।”

১৯৪২ সালে উদয় শঙ্কর বিয়ে করেন অমলাদেবী কে। এরপর জন্ম নেন আনন্দশঙ্কর ও মমতা শঙ্কর। নৃত্য শিল্পী হিসাবে জুটি বেঁধে অনেক সফল কাজ করেছিলেন উদয় শঙ্কর এবং অমলা শঙ্কর যদিও পরবর্তীকালে তারা আলাদাভাবে বসবাস করতে শুরু করেন। অমলা শঙ্কর, তাঁর মেয়ে মমতা শঙ্কর, পুত্রবধূ তনুশ্রী শঙ্কর শঙ্কর ঘরানার নৃত্যশৈলীকে এগিয়ে চলেন।

তাঁর জীবনাবসানে বাংলা তথা ভারতের নৃত্য জগতের একটি বড় অংশ শূন্য হল। কি খবর প্রকাশ্যে আসার পর এই শোকের ছায়া পড়েছে বাংলা সংস্কৃতি জগতে। একে একে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তারকারা। তাঁর চলে যাওয়াতে একটি যুগের অবসান হল।

আরও অন্যান্য খবর