“বাংলায় মাওবাদী উপদ্রব শুরু হলে দায়ী থাকবে তৃণমূল”: বিস্ফোরক অনুপম হাজরা

২০২১ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজকে দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে তৃণমূল রাজ্য কমিটিতে জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতোর অন্তর্ভুক্তি রাজ্য রাজনীতিতে হইচই ফেলেছে। মাওবাদী সংগঠনের পলিটবুরো সদস্য কিষেণজির মস্তিষ্কপ্রসূত লালগড় আন্দোলনের মধ্যে দিয়ে ছত্রধর মাহাতো হয়ে উঠেছিলেন জঙ্গলমহলের ‘পোস্টারবয়’। মাওবাদী সন্দেহে দীর্ঘকাল জেলবন্দি থাকার পর গত বছর মুক্ত হন ছত্রধর মাহাতো।

মমতা বন্দ্যোপাধ্যায় কি এই সিদ্ধান্ত সঠিক নিলেন নাকি জঙ্গলমহলকে এই রকম ভাবেই পকেটে পুরতে চাইছেন মমতা, এই প্রশ্নগুলোই এখনই ভেসে বেড়াচ্ছে বাংলার রাজনৈতিক আকাশে বাতাসে।

বিরোধীরা যদিও মমতার এই সিদ্ধান্তকে কটাক্ষ করে বক্তব্য রাখতে শুরু করেছেন। সম্প্রতি এই ব্যাপারে মুখ খুললেন বিজেপির শীর্ষ যুবনেতা অনুপম হাজরা। তিনি বললেন যে তৃণমূলের রাজ্য কমিটিতে ছত্রধর মাহাতোর অন্তর্ভুক্তি এটাই প্রমাণ করে যে বাংলায় মাওবাদী সৃষ্টির কারিগর তৃণমূলরাই। বাংলা থেকে তৃণমূল ক্ষমতায় চলে গেলে জঙ্গলমহলে যদি আবার মাওবাদী উপদ্রব দেখা দেয় তাহলে তার দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে।

অনুপম হাজরার এই পোস্ট ঘিরে যথেষ্ঠ আলোড়ন পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন করছেন। তাঁদের বক্তব্য যে, দলের এত গুরুত্বপূর্ণ পদে মাওবাদী নেতা কিষানজীর ছত্রছায়ায় বেড়ে ওঠা ছত্রধর মাহাতোর মত জঙ্গলমহলের নেতাকে দেওয়া কি উচিত ছিল মমতার?

শাসক শিবির অবশ্য মমতার সিদ্ধান্তের বিরুদ্ধে এখনই কিছু বলতে নারাজ। অনেকেই হয়তো মুখ খুলতে চেয়েও তৃণমূল সুপ্রিমোর ভয়ে মুখ খুলতে পারছেন না বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে চমক দিলেন তা রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই যা শোরগোল ফেলেছে তার থেকেই বোঝা যাচ্ছে যে বিধানসভা নির্বাচন আসছে বাংলায়।

আরও অন্যান্য খবর