সাদা টাইট পোশাকে ট্রেডমিল প্র্যাকটিস এনার, ট্রোলিং শুরু নেটিজেনদের

এই লকডাউনে টানা বাড়িতে থেকে কমবেশি সকলেই আমরা ওজন বাড়িয়েছি কিন্তু অভিনেত্রীরাও যে ওজন বাড়িয়ে স্থূল চেহারার অধিকারী হতে পারেন তা বোধহয় ভাবতে পারেন না সাধারণ মানুষ। যার জেরে এবার সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ট্রোলিং এর শিকার হতে হল অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা কে। সম্প্রতি একটি রিল ভিডিওতে এনা সাহা কে সাদা রঙের জিমের টাইট পোশাক পড়ে ট্রেডমিল সাইক্লিং করতে দেখা যায়। যেখানে স্পষ্টতই অভিনেত্রীর যে ওজন বেড়ে গিয়েছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু তারপরেই নেটিজেনরা এনাকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন। তাঁকে সাদা হাতিও বলেন অনেকে। যদিও এনা তাতে পাত্তা দেননি। লকডাউনে নিয়মিত ভালোমন্দ খেয়ে ওজন বাড়ানো এই অভিনেত্রী এখন মন দিয়েছেন এক্সারসাইজে। চলছে স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া এবং নিজের প্রথম বড় প্রযোজনা ‘এস ও এস কলকাতা’র কাজ।

RELATED Articles

Leave a Comment