Fake TRP of India Today: রিপাবলিক টিভি নয়, ভুয়ো টিআরপির জন্য ‘ইন্ডিয়া টুডে’র সিইওকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

গত বছরের ডিসেম্বর মাসে মুম্বই পুলিশ ভুয়ো টিআরপির ঘটনায় গ্রেফতার করে রিপাবলিক টিভির সিইওকে। এরপর এই সংশ্লিষ্ট চ্যানেলের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর উপরও আরোপ লাগানো হয় যে, তিনি নাকি বার্কের আধিকারিকদের ঘুষ দিয়ে নিজের চ্যানেলের টিআরপি বাড়িয়েছেন। কিন্তু এসব অভিযোগ নাকোচ করেন অর্ণব। তিনি পাল্টা অভিযোগ করেন যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রিপাবলিক টিভির নাম বদনাম করার জন্য মিথ্যে অভিযোগ করছে মুম্বই পুলিশ। এবার সেরকমই ঘটনা ঘটল। ভুয়ো টিআরপির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ইডি সমন পাঠানো হল সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র সিইওকে।

সূত্রের খবর অনুযায়ী, আগামী সোমবারের মধ্যেই ইডি প্রশ্নের মুখোমুখি হবেন ইন্ডিয়া টুডের সিইও রাহুল কানওয়াল। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি রাহুল। তবে মুম্বই পুলিশের ভুয়ো টিআরপি নিয়ে তদন্তে উঠে এসেছে ইন্ডিয়া টুডের নাম। কিন্তু জানা গিয়েছে, হন্সা রিসার্চ রিপোর্ট এই ভুয়ো টিআরপিতে ইন্ডিয়া টুডে জড়িত রয়েছে, এমন মামলা দায়ের করা সত্ত্বেও মুম্বই পুলিশ এই চ্যানেলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।

সূত্রের খবর, ইডি এই ভুয়ো টিআরপি মামলায় ইতিমধ্যেই এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে যেসমস্ত চ্যানেলের বিরুদ্ধে ভুয়ো টিআরপির মামলা দায়ের করা হয়েছে, তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, ইডির জিজ্ঞাসাবাদে হন্সা রিসার্চ কর্তৃপক্ষ স্বীকার করেছে যে এই ভুয়ো টিআরপির মামলায় তারা ইন্ডিয়া টুডের নামই মুম্বই পুলিশের কাছে উল্লেখ করেছিল, রিপাবলিক টিভির নয়। কিন্তু মুম্বই পুলিশ তাদের বাধ্য করে রিপাবলিক টিভির বিরুদ্ধে সাক্ষী দিতে। তাদের আরও অভিযোগ, মুম্বই পুলিশ তাদের রীতিমতো ভয় দেখিয়েছে, যাতে তাড়া রিপাবলিক টিভির বিরুদ্ধে কথা বলে।

RELATED Articles