নাম বদলে গেল ফেসবুকের, এখন থেকে এই নামে ডাকা হবে ফেসবুককে!

অবশেষে যা আশঙ্কা করা হচ্ছিল তাই সত্যি হল, আর ফেসবুক ব্যবহার করতে পারবেন না আপনি! তাহলে কি ভাবছেন বন্ধু হয়ে গেল ফেসবুক লাইক শেয়ার কমেন্ট?

আসলে তা নয়, বদলে দেওয়া হলো সংস্থার নাম। ফেসবুকের সংস্থার নতুন নাম দেওয়া হলো মেটা। মেটাভার্স তৈরি করতে সাহায্য করবে এই মেটা। সংস্থার তরফে বলা হয়েছে, ‘মেটাভার্স হল এমন একটি জায়গা, যেখানে আমরা থ্রিডি মাধ্যমে খেলব এবং যোগাযোগ স্থাপন করব। সামাজিক যোগসূত্রের নয়া অধ্যায়ে স্বাগত।আমরা যে অ্যাপগুলি তৈরি করি – ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়্যাটসঅ্যাপ, সেগুলির নাম একই থাকবে।’

অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অ্যাপ গুলোর নাম বদলাচ্ছে না, শুধু সংস্থার নাম বদলে গেল। তাই আপনি নিশ্চিন্ত ভাবেই এই অ্যাপ গুলো চালাতে পারবেন।

বস্তুত ফেসবুক এর আগে অ্যালগরিদম, বাজার দখল এবং বিভিন্ন নীতি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিতর্কের মধ্যে জড়িয়ে ছিল যা তাদের সংস্থার বেশ ক্ষতি করেছে। তাই এবার রিব্র্যান্ডিংয়ের পথে হাঁটল ফেসবুক। এখন দেখার কথা কতটা লাভজনক হয় এই নাম পরিবর্তন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles