টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। তাদের দীর্ঘদিনের প্রেম এবং বিয়ে নিয়েও সোশ্যাল মিডিয়া জুড়ে দীর্ঘ আলোচনা চলেছিল। যদিও সেসব এখন অতীত, রাজ শুভশ্রীর কোলে এসেছে ছোট্ট ইউভান। এদিকে পরিচালনার পাশাপাশি এই মুহূর্তে ব্যারাকপুর বিধানসভা অঞ্চলের বিধায়ক রাজ চক্রবর্তী।
কিছুদিন আগেই ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছিলেন রাজ শুভশ্রী। ছুটির মেজাজে এখন সকলেই ঘুরে বেড়াচ্ছেন। তাদের সেই সময়ের ঘনিষ্ট মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে। মালদ্বীপ থেকে ফিরলেও ছবি পোস্ট অব্যাহত রয়েছে তাদের।
সম্প্রতি শীতের পোশাকে ছবি পোস্ট করেছেন রাজ শুভশ্রী। যা দেখে নেটিজেনদের ধারণা ফের আবার কোথাও ঘুরতে গেছেন রাজ শুভশ্রী। আর শীতের প্রাক মুহূর্তে ভারী জামাকাপড় মানেই পাহাড়ের হাতছানি।তাই টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি নিশ্চই পাহাড়ে সময় কাটাচ্ছেন।
View this post on Instagram
বিধায়ক রাজ চক্রবর্তী এত ঘুরতে যাওয়ার ছবি দেখে ক্ষুব্ধ ব্যারাকপুর বাসী। এমনিতে রাজ চক্রবর্তী জনপ্রিয় বিধায়ক হিসেবেই সুপরিচিত। কিন্তু বেড়াতে যাওয়ার ছবি দেখে অনেকেই বিরক্ত। তাই নেটিজেনরা কমেন্ট করেছেন ব্যারাকপুরের রাস্তাগুলি সারাই করার জন্য। পাশাপাশি তিনি বিধায়ক হয়ে মানুষের জন্য কাজ না করে কেবলমাত্র নিজের ঘর গুছিয়ে নিচ্ছেন এমন অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। যদিও এসব নিয়ে মুখ খুলতে দেখা যায়নি বিধায়ককে।





