“আমি কি নরখাদক” সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিনেত্রী শ্রীলেখা মিত্র

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সক্রিয়। সময় পেলেই অনুরাগীদের সাথে সময় কাটাতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। কোনো সময় তাদের প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাকে। তবে এবার ফেক নিউজ পাল্লায় পড়লেন অভিনেত্রী।

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় একাধিক নিউজ পোর্টালের বাড়াবাড়িতে চারদিকে প্রচুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে।সকল খবর যে সত্যি তার কোনো ভিত্তি নেই। পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়ে সেলিব্রিটিদের একাধিক মুখরোচক খবর ঘুরে বেড়ায়। যা নিয়ে বেশ বিতর্কের মুখে পড়তে হয় তাদের। এবার এই রকম ঘটনা ঘটলো অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সাথে।

"আমি কি নরখাদক" সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিনেত্রী শ্রীলেখা মিত্র

একটি নিউজ পোর্টালে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়। অথচ অভিনেত্রী এরকম কোনো মন্তব্য করেননি।বিতর্কিত সেই খবরটি শেয়ার করে নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন এরকম কথা কেউ কখনও বলতে পারে? বন্ধুগণ আমি কি নরখাদ হয়ে গেছি… আর পারি না এই সব পোর্টালগুলোকে নিয়ে… ওয়ার্নিং দিচ্ছি যে বা যারা এই ধরণের পোস্ট করেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন সব নোট করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে যথাসময়ে। আমার থেকে সাবধানে থাকুন’।

পাশাপাশি অনুগামীদের উদ্দেশ্যে তার অনুরোধ দয়া করে রিপোর্ট করুন এই পোস্টে’। যদিও শুভাকাঙ্খীরা অভিনেত্রীকে উপদেশ দিয়েছেন, চটজলদি আইনি ব্যবস্থা নিতে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর