মিঠাই সিরিয়ালে আর দেখা যাবে না সৌমিতৃষাকে, পাল্টে যাচ্ছে সিদ্ধার্থও! কী হচ্ছেটা কী?

মিঠাই সিরিয়ালে মিঠাইয়ের চরিত্রে সৌমিতৃষা আর সিডের চরিত্রে আদৃত রায়কে বাঙালি ভীষণ ভালোবেসে ফেলেছে। এদের ছাড়া বাঙালির সন্ধ্যা কাটে না। সেই সৌমিতৃষা আর আদৃতককেই কিনা বদলে দেওয়া হচ্ছে।

সকলের প্রিয় মিঠাই চরিত্রে সৌমিতৃষাকে দেখেই অভ্যস্ত দর্শকবৃন্দ। তাঁর কথার ‘ইস্পিড’ আর ‘গোপাল হেলেপ’ মানুষের মুখে মুখে। কিন্তু কী হলো হঠাৎ? ধারাবাহিকের নাম থেকে শুরু করে নাকি বদলে যাচ্ছে ধারাবাহিকের কলাকুশলীরাও? সকলের প্রিয় মিঠাই আর সিডের চরিত্রে নাকি দেখা যাবে অন্য কাউকে?

মিঠাই সিরিয়ালে আর দেখা যাবে না সৌমিতৃষাকে, পাল্টে যাচ্ছে সিদ্ধার্থও! কী হচ্ছেটা কী?

হ্যাঁ তবে ভয় পাবেন না। সেটা বাংলাতে নয় ওড়িয়াতে। বাংলাতে মিঠাই থাকবে সৌমিতৃষা কুন্ডুই আর সকলের প্রিয় উচ্ছে বাবু থাকবেন আদৃত রায়ই।

ওড়িয়াতে ‘ঝিলি’ নামকরণ হয়েছে মিঠাই ধারাবাহিকের। ওড়িয়া ভাষাতে এবার নতুন সমীকরণ দেখা যাবে মিঠাই আর উচ্ছে বাবুর। মিঠাইয়ের মতো একইভাবে গ্রামের মেয়ে সে। কোমরে আঁচল গুজে, মাথায় লম্বা বেণী করে, গলায় হার পরে, একইরূপে টিভির পর্দায় ধরা দিচ্ছে ঝিলি। তাঁরও প্রিয় সাইকেল। শহরে এসে ধাক্কা লাগে হিরোর গাড়িতে। একই সুতোয় জড়িয়ে যায় তাঁদের জীবন। ঝিলির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নিকিতা মিশ্রকে। কিন্তু সিদ্ধার্থ কে? একই রকম পোশাকে একই রকম চশমা পরে সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা অমর ছিনচানি। তাঁর মেজাজ সবসময় থাকবে সপ্তমে। কিন্তু এখানে সিদ্ধার্থের কী নাম হয়েছে, তা এখনও জানা যায়নি।

এই মুহূর্তে মিঠাই ধারাবাহিকে কখনও উচ্ছে বাবুকে দেখা যায় পিঠে তৈরিতে মিঠাইকে সাহায্য করতে। কখনও আবার মিঠাইয়ের পায়ে গরম জলের ছ্যাঁকা দিতে। আবার কখনও সে ছোটে মিঠাইকে বিপদের হাত থেকে বাঁচাতে। এখন দাদুর নাতি আর জিনিয়াসের প্রেম পর্ব দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন দর্শকরা। অন্যদিকে ওড়িয়াতে শুরু হচ্ছে ‘ঝিলি’। দেখার সে ‘মিঠাই’-এর মত কতটা জনপ্রিয়তা পায় মানুষের কাছে!

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles