ভারতীয় সিনেমা জগতে একটি চিরকালীন বিষয় হলো ভারতীয় সেনা। সেনাদেরকে নিয়ে আজ পর্যন্ত ভারতে অজস্র সিনেমা বানানো হয়েছে এবং সেগুলোর প্রায় অধিকাংশই হিট। কিন্তু সম্প্রতি জানা গেল যে সেনা নিয়ে কোনোরকম সিনেমা বানানোর আগে নিতে হবে প্রতিরক্ষা মন্ত্রকের নো-অবজেকশন সার্টিফিকেট, তবেই মিলবে টেলিকাস্ট করার ছাড়পত্র।

সম্প্রতি সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে যে, প্রতিরক্ষা মন্ত্রক থেকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে একটি চিঠি দেওয়া হয়েছে এই মর্মে যে, প্রোডাকশন হাউজ গুলোকে ভারতীয় সেনা সংক্রান্ত কোন সিনেমা বা তথ্যচিত্র অথবা ওয়েব সিরিজ কোন মাধ্যমে টেলিকাস্ট করার আগে প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। তবে গিয়েই টেলিকাস্ট করার ছাড়পত্র মিলবে নচেৎ নয়।
Ministry of Defence has written to Central Board of Film Certification, MeITY & Ministry of I&B to advise production houses to obtain No Objection Certification from MoD before the telecast of any film/documentary/web series on Army theme: Sources pic.twitter.com/9EZhlaXBID
— ANI (@ANI) July 31, 2020
সূত্র মারফত পাওয়া এই খবর প্রকাশিত হতেই সরাসরি দ্বিধাবিভক্ত হয়ে গেছে টুইটারবাসী। কেউ কেউ বলছেন যে এবার সিনেমা জগতে ছড়ি ঘোরাতে শুরু করবে কেন্দ্র, সিনেমাতে তো এমন কিছু কনফিডেনশিয়াল তথ্য দেখানো হয় না তাহলে অহেতুক এই ছাড়পত্র কেন? আবার বেশ কিছু জন বলছেন যে এই সিদ্ধান্ত সঠিক কারণ সিনেমা বানানোর নামে অনেকেই যা খুশি তাই দেখাতে পারেন। সেটা যাতে না হয় সেই জন্যেই প্রতিরক্ষা মন্ত্রক থেকে এই পদক্ষেপ নেওয়া হল।





