Covid19 Crisis: এবার শাহরুখের চারতলা অফিস বদলে যাচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারে

দেরীতে হলেও করোনা মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন শাহরুখ খান। প্রধানমন্ত্রীর PM CARES-ফান্ডসহ দিল্লি-পশ্চিমবঙ্গের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য করেছেন শাহরুখ খান। সেই সঙ্গে দুস্থ-প্রান্তিক মানুষদের মুখেও খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। এবার জানালেন কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য নিজের গোটা অফিসটাই দিয়ে দিচ্ছেন তিনি।

রেড চিলিজ এন্টারটেনমেন্ট নয়, শাহরুখ ও স্ত্রী গৌরী খানের পুরোনো একটি চারতলা অফিসকে বদলে ফেলা হবে কোয়ারেন্টাইন সেন্টারে। মুম্বাই পুরনিগম (BMC) টুইট করে এ খবর নিশ্চিত করেছে। সেই সঙ্গে এমন মহৎ উদ্যোগের জন্য শাহরুখকে ধন্যবাদও জানানো হয়েছে। টুইটারে তারা লেখে, “শিশু, মহিলা এবং বয়স্কদের কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করলেন শাহরুখ ও গৌরী খান। দেশের এমন কঠিন পরিস্থিতিতে চারতলা অফিসকে কোয়ারেন্টাইন সেন্টার বানাতে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। সঠিক সময়ে প্রশংসনীয় সিদ্ধান্ত।”

এর আগে অর্থ সাহায্যের পাশাপাশি তাঁর ‘মীর ফাউন্ডেশন’ এর তরফে ৫০ হাজার পিপিই কিট দেওয়া হয় বাংলা আর মহারাষ্ট্রের হাসপাতালগুলোতে। আগামীদিনে যাতে এই দুই রাজ্যের হাসপাতালগুলিতে ভেন্টিলেশনের অভাব না হয়, তার জন্য আলাদা করে অর্থ সাহায্যও দিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়, করোনার জেরে বেকার হওয়া মুম্বইয়ের প্রায় সাড়ে ৫ হাজার গরিব পরিবারকে রোজ দু’বেলা খাওয়ানোর দায়িত্ব তুলে নিয়েছেন তিনি। ‘এক সাথ’ নামের একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে মীর ফাউন্ডেশন করবে এই কাজ। অন্তত একমাস খাদ্য সরবরাহ করা হবে তাঁদের। সেই সঙ্গে ২ হাজার প্লেট খাবার রোজ পৌঁছে যাবে হাসপাতাল আর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের কাছে। যার সমস্ত ব্যায়ভার বহন করবেন শাহরুখ খান নিজে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment