Covid19 Crisis: করোনা রুখতে এবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করল কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর

করোনা ধীরে ধীরে তার জাল বিস্তার করছে সারা দেশে। তার সাথে মানুষের আতঙ্কও বাড়ছে। করোনার বিরুদ্ধে ২১ দিনের লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৭৪। মৃত্যু হয়েছে ৭৭ জনের। এরকম অবস্থায় জরুরি কাজের জন্য বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এতদিন বলা হয়েছিল যারা করোনা আক্রান্ত তারাই শুধু মাস্ক ব্যবহার করবেন। কিন্তু এবার এই নির্দেশিকায় খানিকটা বদল আনা হলো।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, যাঁরা শ্বাসকষ্টে ভুগছেন না তাঁরা ঘরে তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন। বিশেষ করে বাইরে বেরোনোর সময় মাস্ক ব্যবহার করতে হবে। এতে সংক্রামিত ব্যক্তির থেকে গোষ্ঠী সংক্রমণ রোধ করা যেতে পারে। তবে ঘরে তৈরি ওই মাস্ক স্বাস্থ্যকর্মীদের জন্য নয়। তাঁদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন স্বাস্থ্য দফতর দেশের প্রতিটি নাগরিককে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এরপর ভারতও সেই পথেই হাটতে চলেছে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা সংক্রমন রোধে একটি মাত্র উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা।

RELATED Articles

Leave a Comment