গোয়ায় গিয়ে অশ্লীল ভিডিও শুট, আইনি গেঁড়োয় পড়লেন পুনম পাণ্ডে

হামেশাই তাকে খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায়। কখনও টপলেস ভিডিও বা চুল দিয়ে ঢাকা উন্মুক্ত বক্ষযুগলের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন পুনম পাণ্ডে। যে কোনও পুরুষের হৃদয়ে সহজেই আগুন ধরাতে পারেন তিনি। কিছুদিন আগেই স্বামীর বিরুদ্ধে আইনি পথে হাঁটেন পুনম পাণ্ডে কিন্তু এবার তিনি নিজের আইনের ফাঁদে।

পুনম পাণ্ডের বিরুদ্ধে গোয়ায় গিয়ে অশ্লীল ফটোশুট করার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার পক্ষ থেকে গোয়ার কানাকোনা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও, এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিও পুনম পাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জেরা করার জন্য অভিনেত্রী-মডেলকে পুলিশের তরফ থেকে সমন পাঠানো হতে পারে বলেও জানা গিয়েছে।

গোয়া ফরওয়ার্ড পার্টির সহ-সভাপতি দুর্গাদাস কামাত জানান যে চাপোলি ড্যামে ফটো শুট করেছেন পুনম পাণ্ডে। ওই জায়গাটি জলসম্পদ দফতরের অধীনে। এখানে শুটিং-এর কাজ হয়। তবে ওই জায়গাতে কীভাবে এমন অশ্লীল ফটোশুটের অনুমতি দেওয়া হল, এ নিয়ে প্রশ্ন করেন সহ সভাপতি। দিন দিন কী গোয়া নীল ছবির আখড়া হয়ে যাচ্ছে, এই নিয়েই অভিযোগ তোলেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ার মুখ্যমন্ত্রী ও জলসম্পদ দফতরের মন্ত্রীর পদত্যাগের দাবী করেছেন দুর্গাদাস কামাত।

Poonam Pandey img

উল্লেখ্য, কয়েকদিন আগেই স্যাম বম্বের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পুনম পাণ্ডে। কিন্তু হানিমুন থেকে মুম্বইতে ফিরেই তিনি তার স্বামীর বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ তুলে মামলা দায়ের করেন। তিনি জানান যে, হানিমুনে হোটেলের ঘরে তাকে বেধড়ক মারধর করেছেন তার স্বামী। এমনকি স্যামের মারের চোটে তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয়েছে বলেও অভিযোগ আনেন অভিনেত্রী-মডেল। তিনি আরও দাবী করেন যে তার ভিডিও বিক্রি করে নাকি টাকা রোজগার করেন তার স্বামী। কিন্তু তার কিছুদিন পরে সেই অভিযোগ খারিজও করে দেন পুনম পাণ্ডে। এবার তিনি নিজে এই আইনি জটিলতা থেকে কীভাবে মুক্তি পান, এখন সেটাই দেখার।

RELATED Articles