শুভশ্রীর জন্মদিনে কী উইশ করলেন মিমি চক্রবর্তী?

৩রা নভেম্বর ছিল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ৩০ তম জন্মদিন। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া উপচে পড়ে ছিল শুভেচ্ছা বার্তায়। এছাড়াও সম্প্রতি তাদের পুত্র সন্তান ইউভান জন্ম নেওয়ায় এবারে শুভশ্রীর জন্মদিন তার নিজের কাছে আরো বেশি আনন্দের হয়ে উঠেছিল। টলিউডের অন্যান্য তারকারাও শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন কিন্তু তাদের মধ্যে একজনের শুভেচ্ছাবার্তা সকলের নজর কেড়েছে কারণ তার পরিচয়টা এমনটাই।

শুভশ্রী গাঙ্গুলী স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী শুভশ্রীকে জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মিমি তাঁর ট্যুইটারে শুভশ্রীর ছবি শেয়ার করে লিখলেন, “শুভ জন্মদিন, ভালো কাটুক।”

একটা সময়ে রাজ এবং মিমির সম্পর্ক নিয়ে টলিপাড়ায় গুঞ্জন কম ওঠে নি। কোন কারণে তাদের মধ্যে সম্পর্ক পরিণতি পাইনি ঠিকই কিন্তু তাদের মধ্যে সৌজন্যমূলক সম্পর্ক বরাবর বজায় ছিল। রাজ এবং শুভশ্রীর ছেলে ইউভান জন্ম নেওয়ার পর সেই সম্পর্ক আরো দৃঢ় হয়। ইউভানের জন্মের পর তাকে উপহার পাঠান মিমি। এখন শুভশ্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এই অভিনেত্রী সাংসদ।

রাজেশ সঙ্গে প্রেম এখন মিমির জীবনে অতীত। সিঙ্গেল এই নায়িকা বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে তিনি জনপ্রতিনিধিও বটে। তাই ব্যস্ততা বেড়েছে শতগুণ। তবুও এরমধ্যে শুভশ্রীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না মিমি যা দেখে আপ্লুত গোটা নেটপাড়া।

আরও অন্যান্য খবর