ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি। বর্তমানে ক্রিকেটার হিসেবে এবং অধিনায়ক হিসেবে জনপ্রিয়তা তুঙ্গে। অনুষ্কা শর্মা সাথে সাত পাকে বাঁধা পড়েছেন এই তারকা ক্রিকেটার। তাদের কোলে জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যা সন্তান। এই প্রথম প্রকাশ্যে এলো কন্যা সন্তানের ছবি। মেয়ে ভামিকা কে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন বিরাট।
আগ্রাসী মনোভাব এবং ব্যাটিং দক্ষতা সাফল্যের শীর্ষে নিয়ে গেছে ভারতীয় ক্রিকেট দলকে। মাঠে তার নেতৃত্ব নিয়েও মুগ্ধ সকলেই। তবে শুধু ক্রিকেটার নন, মানুষ বিরাট কোহলির গুণমুগ্ধ সকলেই। স্ত্রী অনুষ্কা শর্মা প্রতি তার ভালোবাসা অটুট। শতরান করে ব্যাট আকাশে তুলে গ্যালারিতে থাকা স্ত্রীকে চুম্বন সেই ভালোবাসার প্রতিচ্ছবি বহন করে। কিছুদিন আগেই বাবা হয়েছেন বিরাট কোহলি।
স্ত্রী অনুষ্কা শর্মা এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।তার সন্তানের খবর নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল নেট মাধ্যমে।হবে নাই বা কেন ভারতের অন্যতম ক্যাপ্টেনের সন্তান বলে কথা। সন্তানের নাম রেখেছেন ভামিকা। যদিও সন্তান হওয়ার পরে নেট মাধ্যমে কোনো ছবি পোস্ট করেননি বিরাট।অনুষ্কা ও নিজের সন্তানের ছবি গোপন রেখেছেন।
সম্প্রতি নেট মাধ্যমে এক ফুটফুটে মিষ্টি সন্তানকে নিয়ে বিরাটের একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে সন্তানকে কোলে নিয়ে সেলফি তুলছেন বিরাট কোহলি। ছোট্ট সেই শিশুর মুখ শান্ত স্নিগ্ধ এবং মিষ্টিতে ভরা। বিরাটের কোলে বসে ক্যামেরায় পোজ দিচ্ছে সে। নেট মাধ্যমে এই ছবি তুমুল ভাইরাল হয়। বিরাট কন্যার প্রথম ছবি রীতিমত ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
কিন্তু নেট নাগরিকদের একটা বড়ো অংশ অবশ্য এই দাবিকে উড়িয়ে দিয়েছেন। তাদের পাল্টা দাবি এই ফুটফুটে সন্তান বিরাট কন্যা নন, বরং তিনি হরভজন সিং কন্যা হিনায়া। বিরাটের কোলে থাকায় অনেকেই বিরাট কোহলির কন্যার সাথে ভুল করছেন অনেকেই।এখন দেখার নিজের সোশ্যাল মিডিয়া থেকে এই বিষয়ে কিছু জানান কি ক্যাপ্টেন বিরাট কোহলি। যদিও বর্তমানে টি ২০ ওয়ার্ল্ড কাপ জন্য দুবাইতে আছেন বিরাট।





