সম্প্রতি লকডাউনের কারণে এখন প্রায় সকলের ‘ওয়ার্ক ফ্রম হোম’। যাতায়াত করতে হচ্ছে না বলে, সেভাবে শারীরিক পরিশ্রমও হয় না। তার উপর আবার জিমও বন্ধ। এর জেরেও শরীরচর্চা প্রায় শিকেয় উঠেছে। তার ফল শরীরের নান জায়গায় অযাচিত মেদ। কিন্তু এর সমাধান কী? ডায়েট? কিন্তু কী ডায়েট করলেই বা আশানুরূপ ফল মিলবে, তা নিয়েও বেশ দোটানায় থাকেন সবাই। এও সমস্যার সমাধান করতে পারেন বলিউডের আলিয়া ভাট।
আলিয়া ভাট কিন্তু খেতে খুবই পছন্দ করেন। বাড়িতেই নিজের পছন্দের পদ রান্না করে খান তিনি। তবে তিনি এমন সব খাবারই খান, যা আসলে শরীরের অতিরিক্ত মেদকে গলাতে সাহায্য করে।
অনেকেই তল পেটের মেদ নিয়ে বেশ চিন্তায় থাকেন, কিন্তু এবার সব সমস্যার সমাধান মিলবে আলিয়ার ডায়েটেই।
আসুন দেখে নিই বলিউড অভিনেত্রীর ডায়েটে কী কী পদ রয়েছেঃ
ব্রেকফাস্টঃ সকালে হার্বাল টি বা চিনি ছাড়া কফি, সব্জি পোহা বা ডিমের সাদা অংশ ও স্যান্ডুইচ
বেলায়ঃ একটু বেলায় আলিয়া খেয়ে থাকেন একবাটি ফল বা ইডলি
বিকেলেঃ বিকেলে চিনি ছাড়া চা বা কফি, একটা ইডলি সঙ্গে সাম্বার
ডিনারঃ একটা রুটি, সেদ্ধ সব্জি, এক কাপ ডাল ও গ্রিল্ড চিকেন
এই ডায়েট ফলো করার পাশাপাশি আলিয়া সারাদিনে খান প্রচুর পরিমাণ জল যা তার শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করতে সাহায্য করে শরীরকে আরও সুন্দর করে তোলে। তাছাড়া, নিয়মিত শরীরচর্চার দিকেও খেয়াল রাখেন আলিয়া। যতটা সম্ভব ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করেন তিনি। তবে স্বাদ বদলাতে মাঝে মাঝে সবজিগুলোকে বিভিন্ন ফ্লেভার দিয়ে হালকা ভেজে নেন।
তাহলে আর দেরী কীসের, আজ থেকেই চটপট শুরু করে দিন এই ডায়েট আর পেয়ে যান আলিয়ার মতোই টোনড ও মেদহীন পেট।






