বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার, পড়ল সীলমোহর

এবার বিহারে ঘটল আজব ঘটনা। মাত্র ৪৩ আসন নিয়েই মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন নীতিশ কুমার। আজ পাটনাই এনডিএ শরিকদের বৈঠকে স্থির হয়ে যায় যে বিহারের মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন বর্ষীয়ান জেডিইউ প্রধান নীতিশ কুমার। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তবে এবারে বিহার নির্বাচনের ফলে অভিনব জিনিস ঘটেছে। এই প্রথমবার সংযুক্ত জনতা দল বিজেপি ও আরজেডির থেকে কম আসন পেয়েছে। বিজেপি পেয়েছে ৭৪টি আসন, আরজেডি পেয়েছে ৭৫টি আসন। বিহার বিধানসভার মোট আসন ২৪৩, এনডিএ পেয়েছে ১২৫।দুই ছোটো শরিক হ্যাম ও ভিআইপি পেয়েছে চারটি করে আসন। গত ১০ই নভেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ।

বিহারে নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলে দিয়েছিলেন, যদি তারা ভোটে যেতেন তাহলে আসন সংখ্যা যত যাই হোক না কেন মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানিয়ে দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই হবেন যদি বিহারে এনডিএ জোট জেতে।

ভোটের আগেই অমিত শাহ ও জেপি নড্ডা বলে দিয়েছিলেন যে আসন সংখ্যা যাই হোক না কেন, ভোটে জিতলে মুখ্যমন্ত্রী নীতিশ। মুখ্যমন্ত্রী যে নীতিশ হবেন, সেটা সাফ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীও।

এরপরে বিজেপি অনেক আসনে লড়েও অনেক বেশি আসনে জিতেছে। তখন প্রশ্ন উঠেছিল যে, তাহলে কী মোদী নিজের কথা পালন করবেন এই নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে বিজেপি নিজের কথা রেখেছে।

কারণ এনডিএ জোট থেকে অকালি ও শিবসেনাকে হারিয়ে ফেলেছে। তাই কোনোভাবেই ছোট শরিক নীতিশ কুমারকে হারাতে চায়নি বিজেপি। তবে এবার বিহার মন্ত্রীসভায় নিশ্চিতভাবেই বিজেপি যে নিজের বেশি সদস্য দেবে একথা বলাই বাহুল্য।

RELATED Articles