সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ স্যান্ডি সাহা। ধারাবাহিক ভাবে কনটেন্ট ক্রিয়েটার হিসেবে যথেষ্ট জনপ্রিয় মুখ স্যান্ডি। কিছুদিন আগেই অবশ্য নাইটি পরে মা উড়ালপুল নেচে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।কলকাতা পুলিশের পক্ষ থেকে তাকে আইনি নোটিশ অবধি ধরানো হয়। তবে এবার শাসক দলের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সাথে ফুচকা ডেটে হাজির স্যান্ডি।
তবে এই ডেটিং হলো একদম স্যান্ডির বাড়িতেই। সম্প্রতি তিনি একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উত্তেজিত সকলেই। বাড়িতে স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য। দুপুরের লাঞ্চ করলেন একসাথে। মেনুতে বেশ চাকচিক্য ছিল। জমিয়ে আড্ডা সাথে শুক্তো থেকে শুরু করে পোস্তর বড়া, কাঁচালঙ্কা মুরগি, মটন দিয়েই ভুরিভোজ সারলেন দুজনেই।
সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকা যথেষ্ট জনপ্রিয় তাই দুজনকে একসঙ্গে দেখার আশায় বুক বেঁধেছেন অনুরাগীরা। যদিও দুর্গা পুজোর আগেই স্যান্ডির তরফ থেকে ট্রিট পেল দেবাংশু। এই প্রসঙ্গে দেবাংশু দাবি করেন স্যান্ডি তাঁদের নিমন্ত্রণ করে ৩ হাজার টাকার খাবার খেয়ে ১০ হাজার টাকা রোজগার করবে এই ভিডিও দেখিয়ে!
এরমধ্যেই স্যান্ডি আবার নির্বাচনে লড়াই করার ইচ্ছাও প্রকাশ করেন। এসবের মধ্যেই শুরু হয় ফুচকা চ্যালেঞ্জ।মজার এই চ্যালেঞ্জ এ অংশ নেন দুজনেই। ১০টা ফুচকা কে কত তাড়াতাড়ি খেতে পারে? এখানে বাজিমাত করেন স্যান্ডি। দেবাংশু ২-৩ টে খেতে না খেতেই স্যান্ডির ১০টা ফুচকা শেষ। স্বাভাবিকভাবেই স্যান্ডি জিতে যায়।





