‘দিন দিন অন্য নারীর প্রতি আ’কৃষ্ট হতে শুরু করে!” স্বামী নোবেলের নোংরা কাজ সহ্য করতে না পেরে বিচ্ছেদের নোটিশ পাঠালেন স্ত্রী

তাঁদের মধ্যেকার ছন্দ যে মিলছে না, তার খবর আগেই পাওয়া গিয়েছিল। শুধুমাত্র তাতে সিলমোহর পরেনি। কিন্তু এবার পাকাপাকিভাবে তা মান্যতা পেল, বাংলাদেশের বহুচর্চিত সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেলকে স্ত্রী সালসাবিলার পাঠানো বি’চ্ছেদের নোটিশে।

বেশ কয়েকদিন আগেই খবর মিলেছিল বাংলাদেশের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর দাম্পত্য জীবনে চলছে সমস্যা। তবে এদিন স্ত্রী সালসাবিলার বি’চ্ছেদের নোটিশ গেল সংগীত শিল্পী নোবেলের কাছে। বুধবার দিন সোশ্যাল মিডিয়ায় নিজের বিচ্ছেদের কথা শেয়ার করেছেন নোবেল নিজেই। এমনকি জানিয়েছেন, তিনি বি’চ্ছেদের নোটিশ পেয়ে মোটেই বিচলিত নন।

স্ত্রী সালসাবিলার সঙ্গে পরিচয় হওয়ার তিন মাসের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নোবেল। ২০১৯-এর ১৫ নভেম্বর সালসাবিলাকে বিয়ে করেন বাংলাদেশের পরিচিত ও চর্চিত সঙ্গীতশিল্পী নোবেল। তবে বিয়ের ৬ মাসের মধ্যেই সুখের সংসারে ফাটল ধরে গিয়েছে। স্ত্রী অভিযোগ করেছেন, শুরু হয়েছে অত্যাচার। এমনকী ধীরে ধীরে অন্য নারীর প্রতি আ’কৃষ্ট হতে শুরু করেছেন নোবেল। প্রথমে পরিজনদের কিছু জানানোর সাহস হয়নি তাঁর। পরে যদিও তাঁরা সকলেই জেনে গিয়েছেন, নোবেলের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন মোটেই সুখকর নয়।

এমনকী বছরখানেক আগে নোবেলের বিরুদ্ধে গুলশন থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। কিন্তু মাঝখানে খবর আসে মা হতে চলেছেন নোবেলের স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর রাতারাতি ভাইরাল হয়ে যায়। কিন্তু নোবেল জানিয়েছেন, অ’ন্তঃসত্ত্বা হওয়ার খবর ফেসবুকে পোস্ট করার কিছু দিনের মধ্যেই, সালসাবিলা নাকি গ’র্ভপাতের হুমকি দেন। দেড় বছরের বৈবাহিক জীবনে খুব কম সময়েই সালসাবিলা তাঁর সঙ্গে কাটিয়েছেন বলে দাবি নোবেলের।

সেই সময় সংসার কোনও একসময় হবে বলে আশা প্রকাশ করেছিলেন সঙ্গীতশিল্পী নোবেল। যদিও তাঁর ভাবনার সঙ্গে মিললোনা বাস্তব। স্ত্রী দাবি করেছেন, ‘বছরের পর বছর মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে পারছি না। তাই গত ১১ সেপ্টেম্বর বাধ্য হয়েই নোবেলকে বি’চ্ছেদের নোটিশ পাঠিয়েছি।’ তা আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নোবেল। সঙ্গে জানালেন, তিনি মোটেই বি’চ্ছেদের নোটিশ দেখে বিচলিত নন। তবে তাঁর ডি’ভোর্সের কথা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles