চরম প্রেমে মগ্ন দেবলীনা-গৌরব, পুজোর প্রেম ধরা পড়ল সোশ্যাল মিডিয়ার ফ্রেমে

সদ্য শেষ হলো দুর্গাপুজো। করো না পরিস্থিতির মধ্যেও যতটা করা যায় ঠিক ততটুকুই আনন্দে মেতে উঠেছিল বাঙালি। প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনেই আনন্দ করেছেন সবাই। সেই তালিকা থেকে বাদ পড়েননি সেলিব্রিটিরাও। নিজেদের ঘরে বসেই তারা পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করেছেন। আর যারা সেলিব্রিটি দম্পতি তাদের তো সোনায় সোহাগা। সারাবছর কাজের চাপে একসঙ্গে সময় কাটানো হয় না তাই পুজোর পাঁচ দিন ছিল এই জুটিদের কাছে একদম নিখাদ আনন্দ ও ভালোবাসার দিন। ঠিক এরকম ভাবেই এই পাঁচ দিন কাটিয়েছেন উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং তার হবু স্ত্রী অভিনেত্রী দেবলীনা কুমার।

 

View this post on Instagram

 

Pujo-r Haashi😁😁 @baruog #durgapuja #durgapuja2020 #ashtaminight

A post shared by Devlina Kumar (@devlinakumar) on

দুর্গাপূজায় সোশ্যাল মিডিয়ায় দুজনেই একের পর এক ছবি শেয়ার করলেন যেখানে তাদের প্রেম ভরা মুহুর্ত ধরা পড়ল দর্শকদের চোখে। সেই ছবিগুলি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দুজনের প্রেম সম্পর্ক অনেক দিনের। অতীতের সম্পর্কের ব্যর্থতা ভুলে দুজনেই নতুন করে নিজেদের জীবন সাজিয়ে নিচ্ছেন একে অপরের সঙ্গে। তার বিভিন্ন ঝলক প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে কিন্তু পুজোর সময় তা যেন একটু বেশি স্পেশাল। পুজোর বিভিন্ন দিনে বিভিন্ন সাজে এবং বিভিন্ন মুডে নিজের ফোটো পোস্ট করেছেন দেবলীনা এবং গৌরব। আপনিও দেখে নিন তাদের পুজোর ছবি…

 

View this post on Instagram

 

Subho bijoya🙏🏼❤️

A post shared by Devlina Kumar (@devlinakumar) on

খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন দেবলীনা এবং গৌরব। তারা আগে তাদের এরকম আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করে নিজেদের সুখী জীবন যাত্রার নিদর্শন আরো একবার তুলে ধরলেন বাংলা ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় জুটি।

RELATED Articles