বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় তিনবার ছুরি দিয়ে কোপানো হল অভিনেত্রী মালভি মালহোত্রাকে

অভিনেত্রী মালভি মালহোত্রাকে তিনবার ছুরি কোপানোর অভিযোগ উঠল এক প্রযোজকের বিরুদ্ধে। বিয়ের প্রস্তাবে রাজী না হওয়াতেই এই বিপত্তি। অভিনেত্রীর পেটে, ও দুই হাতে গভীর ক্ষত রয়েছে। তাকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন বিপদমুক্ত হলেও বেশ ভালোই ক্ষত রয়েছে অভিনেত্রীর, এমনটাই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত তার পূর্বপরিচিত বলে জানা গিয়েছে।

 

View this post on Instagram

 

Blue completes me ….what do you think …? #goa #malvimalhotra #beyou #🔹🔹

A post shared by Malvi Malhotra (@malvimalhotra) on

সূত্রের খবর, গত বছর ফেসবুকের মাধ্যমে এই দুষ্কৃতীর সঙ্গে পরিচয় হয় মালভির। তার নাম যোগেশকুমার মহিপাল সিং। সে নিজেকে একজন প্রযোজক বলে পরিচয় দেয়। চলতি বছরের জানুয়ারি মাসে যোগেশকুমারের সঙ্গে সাক্ষাৎ করেন মালভি। এরপরই ওই ব্যক্তি মালভিকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু অভিনেত্রী রাজী হননি তার প্রস্তাবে। এমনকি, তার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করারও অফার দেওয়া হয় মালভিকে। এরপর বিয়ে নিয়ে মালভির উপর চাপ দিতে থাকেন অভিযুক্ত ব্যক্তি। এর জেরে সোশ্যাল মিডিয়া থেকে তাকে ব্লক করে দেন মালভি।

সোমবার রাত ৯টা নাগাদ একটি কফি শপ থেকে বাড়ি ফিরছিলেন মালভি। এই সময় একটি বিলাসবহুল গাড়িতে চড়ে এসে মালভির রাস্তা আটকান যোগেশকুমার। সেখানে ফের তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। তখনও মালভি তার প্রস্তাব নাকোচ করে দিলে রাস্তার উপরেই মালভির উপর হামলা চালায় ওই ব্যক্তি। এরপর ধারালো ছুরি দিয়ে তিনবার মালভির পেটে ও দুই হাতে কোপানো শুরু হয়। তারপর সেখান থেকে পালিয়ে যান ওই অভিযুক্ত।

 

View this post on Instagram

 

It was too much fun doing this …! @choreographerpran @heena_tl @sawantwayo @byou.in @badboyshah @jacquelinef143 @magicsneya

A post shared by Malvi Malhotra (@malvimalhotra) on

ইতিমধ্যেই মুম্বইয়ের ভারসোভা থানায় যোগেশকুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খুব শীঘ্রই তাকে খুনের চেষ্টার অপরাধে গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে।

RELATED Articles