একটানা লকডাউনে সকলেই প্রায় পাগল হয়ে যাওয়ার অবস্থা। তাই আনলক পর্ব শুরু হতেই সকলেই বেরিয়ে পড়েছেন একটু মুক্তির স্বাদ পেতে। সেলিব্রিটিরাও শুটিং বন্ধ থাকায় ঘরে থেকে বোর হয়ে গিয়েছিলেন। তাই এবার একটু সুযোগ পেতেই তারকারা বেরিয়ে পড়েছেন বিভিন্ন দর্শনীয় স্থানে। বলিউডের তারকারা মালদ্বীপকে প্রথম পছন্দ করলেও টলিউড কিন্তু পাহাড়কেই বেছে নিয়েছে।
টলিউডের অন্যতম পাওয়ার কাপল গৌরব এবং ঋদ্ধিমা যেমন বেড়াতে গিয়েছেন নৈনিতাল। নৈনিতালের প্রাকৃতিক সৌন্দর্যে নিজেদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাদের কেমিস্ট্রি এই ছবিগুলোতে স্পষ্ট ধরা পড়েছে।
তাদের ভক্তরা এই ছবি গুলিকে অত্যন্ত পছন্দ করেছেন এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। বস্তুত ঋদ্ধিমা এবং গৌরব ঘুরে বেড়াতে খুবই ভালোবাসেন। গৌরব নিজের বাবা সব্যসাচী চক্রবর্তী ভ্রমণপ্রিয় জিনটি পেয়েছেন বলে মনে করেন অনেকে। আর স্ত্রী ঋদ্ধিমাও তাকে যোগ্য সঙ্গত দেন।
‘রংমিলান্তি’ সিনেমা দিয়ে সম্পর্কের শুরু হয়েছিল এই টলি কাপল-এর। জানেন কি কীভাবে ঋদ্ধিমাকে প্রোপোজ করেছিলেন গৌরব? পাহাড়েই এই জুটির প্রেম কাহিনী শুরু হয়েছিল। দার্জিলিঙে নিজের জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন গৌরব। পাহাড়ের কোলে যখন একদিকে সূর্যাস্ত হচ্ছে সেই আবেগঘন মুহূর্তে আংটি নিয়ে ঋদ্ধিমাকে প্রোপোজ করেছিলেন সব্যসাচী পুত্র, ঋদ্ধিমা একদমই তা ফেলতে পারেননি।

নৈনিতালের ছবিতে তাদেরকে লাগছে বেশ সুন্দর। একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন আবার কখনো বা আলাদা আলাদা করে নিজেদের ছবি তুলেছেন এই দম্পতি। ক্যাপশনও বেশ রোম্যান্টিক, “ঠান্ডা হাওয়া এবং সুন্দর পাতার মাঝে আমি ও তুমি। আর এটাই হল প্রেমের পূর্ণতা।”
ছবিগুলির হ্যাশট্যাগ দিচ্ছেন নৈনিতাল ডায়েরিজ দিয়ে। লেকের স্বচ্ছ জলে নৌকা ভ্রমণের ছবিও পোস্ট করেছেন দু’জনে।





