দলবদলের জন্য তৃণমূলীদের কোটি টাকার লোভ দেখাচ্ছে! বিজেপিকে নাম না করেই বিস্ফোরক দোষারোপ মমতার!

বিধানসভা নির্বাচনের মুখে মুখে বেশ চাপে রয়েছে বঙ্গ শাসক শিবির। দুর্নীতি তো আছেই সেই সঙ্গে আছে ভোটের বাজারে দলবদল এর আশঙ্কা। পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী–সহ বিভিন্ন তৃণমূল নেতা, বিধায়কদের দল বদলের জল্পনা, গুঞ্জন বঙ্গ রাজনীতিকে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত করে রেখেছে।

 

আরি জল্পনার কথা উস্কালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে বাঁকুড়ায় রয়েছেন তিনি। করেছেন প্রশাসনিক বৈঠক। ‌সেখানেই এবার আজ বুধবার বাঁকুড়ার শুনুকপাহাড়ি ময়দানের জনসভায় তৃণমূল নেতা বিধায়কদের দলবদলের জল্পনায় একপ্রকার জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী।

পদ্ম শিবিরের নাম উহ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কে বলতে শোনা যায়, ‘দলে টানতে ফোন করে তৃণমূলকর্মী, বিধায়কদের লক্ষ, কোটি টাকার অফার দিচ্ছে। ওঁদের কেউ কেউ ভাবছে, এখন থেকে যোগাযোগটা করে রাখি। বাই চান্স যদি চলে আসে। বাই চান্স হবে না। চান্স থাকলে তো বাই চান্স।’‌

এরপরই নিজের দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তৃণমূলের সর্বেসর্বা।

দলনেত্রী বলেন, ‘সারা পশ্চিমবঙ্গে আমিই এখন অবসার্ভার। তার কারণ, প্রত্যেক ব্লকে ব্লকে, কে কী করছে বা না করছে, আর কার সঙ্গে কে যোগাযোগ রাখছে, কে কে যোগাযোগ করছে— তার সবটার হিসাব আমি রাখি। দল আমাকে সাহায্য করছে।’‌

আজকে বাঁকুড়ার জনসভা থেকে নাম না করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে একের পর এক আক্রমণ করেন মমতা। করোনা প্রতিরোধে দিলীপ ঘোষের গোমূত্র খাওয়ার নিদানের কটাক্ষ করে তিনি বলেন, ‘কেউ কেউ বলেছিল, গোমূত্র খেলে করোনা হবে না। কিন্তু তিনি তো খেয়েছিলেন। তাঁর হল কী করে?‌’‌

RELATED Articles