সৌজন্য ও গুনগুন, স্টার জলসার অতি জনপ্রিয় এক জুটি। জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’-র জন্য তাদের খ্যাতি ঘরে ঘরে। প্রথম থেকেই এই ধারাবাহিক ও এই জুটিকে বড্ড আপন করে নিয়েছে দর্শক। এবার এই ধারাবাহিকে আসতে চলেছে এক নতুন মোড়।
বাবিন গুনগুনের খুনসুটি, ঝগড়া, তাদের মধ্যেকার প্রেম, রসায়ন বরাবরই নজর কেড়েছে সকলের। হাসি খুশিতে ভরা মুখার্জী পরিবার মন জয় করে নিয়েছে দর্শকের। কিন্তু সম্প্রতি সেই হাসিখুশিতে ভরা পরিবার কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল। তবে এবার আবার সব চাঙ্গা হয়ে ওঠার পালা। কারণ অবশেষে গুনগুন নিজের ভালোবাসার কথা স্বীকার করল সৌজন্যের কাছে।
দ্বিতীয়বার বিয়ে করতে চলেছে গুনগুন। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই বেঁকে বসেছে সে। নিজের ড্যাডিকে বলেই দিয়েছে যে সে এই বিয়ে করতে চায় না, সে ড্যাডির কাছে এও স্বীকার করে নিয়েছে যে সৌজন্যের কোনও দোষ নেই। সে শুধু অভিমান করে বিদেশ চলে যাওয়ার কথাই বলেছিল।
আরও পড়ুন- গেরুয়া পোশাকে নতুন ছবি পোস্ট করলেন নুসরত, নেটিজেনদের দিলেন অন্যরকম বার্তা
তবে কৌশিকবাবুও গুনগুনকে সাফ জানিয়ে দিয়েছেন যে এই বিয়ে তাঁকে করতেই হবে। পিছনোর কোন রাস্তা নেই। আসলে সৌজন্য-গুনগুনকে কাছাকাছি আনার জন্য, তাদের ফের বিয়ে দেওয়ার জন্যই যে এটা কৌশিক পটকা ও গ্যাং-এর সঙ্গে প্ল্যান করেছে, তা তো আর কেউ জানে না। আসলে সৌজন্য-গুনগুনের ডিভোর্সটা পুরোটাই ভাঁওতা।
View this post on Instagram
তবে এই দাওয়াইয়ে বেশ কাজ হয়েছে। একে অপরকে যে কতটা ভালোবাসে সৌজন্য ও গুনগুন, তা তারা টের পেয়েছে। আগামী পর্বের টিজার সামনে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে সৌজন্য বেশ অভিমানের সুরে বলছে, “গুনগুন আমাদের দুজনের সমস্ত কথা ফুরিয়ে গেছে”। তখন গুনগুন পালটা জানায়, “তোমাকে এই কথাটা এখনও বলা হয়নি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ”।
অবশেষে এল সেই কাঙ্খিত মুহূর্ত। এদিকে গুনগুন তো বিয়ের সাজে রেডি। এবার গুনগুনের কথা শোনার পর সৌজন্য কী তাঁকে আপন করে নেবে? মানে যার জন্য এত নাটক করা হল, সেই আশা কী পূরণ হবে? নাকি ফের নতুন কোনও টুইস্ট আআসবে গল্পে, এখন সেটাই দেখার।





