স্টার জলসার ধারাবাহিক খড়কুটো এখন টিআরপি রেটিং চার্টে শোরগোল ফেলে দিয়েছে। গুনগুন ও সৌজন্যের জুটি দর্শকদের অত্যন্ত পছন্দ হয়েছে।গুনগুনের কান্ড-কারখানা দেখে দর্শকরা হেসে খুন। যে নিজের বর দেখতে সবার আগে দৌড়ায় এবং বরকে নিজেই বিয়ের মন্ডপ পর্যন্ত অভ্যর্থনা করে নিয়ে আসে সে যে ফুলশয্যার রাতে বর এর সঙ্গে অবাক করা কান্ড কারখানা ঘটাবে না তা কি বলতে হয়?
স্টার জলসারই একটি ধারাবাহিক মোহরে মোহর শঙ্খের ফুলশয্যা দেখার পর দর্শকদের গুনগুন ও সৌজন্যর ফুলশয্যা নিয়ে অনেক আশা ছিল এবং স্বাভাবিকভাবেই এই আশা পূরণ করেছেন ধারাবাহিকের নির্মাতারা।
ফুলশয্যার রাতে দেখা গেল দুজনের মাঝখানে পাশ বালিশ রাখা! কিন্তু গুনগুনের ঘুম আসছে না।তার বৌদিভাই ও ননদ শিখিয়ে দিয়েছে প্রথম রাতেই সৌজন্যকে ভালোবাসায় বশ করতে হবে। তার জন্য সৌজন্যকে চুমু খেতেই হবে। এছাড়াও অনন্যা ফোনে তাকে বলেছে যে সে ভালবাসে সৌজন্যকে। ৩৬৫ দিন পরে গুনগুন বাবার বাড়িতে ফিরে গেলেই সে বিয়ে করবে সৌজন্যকে। যা শুনে গুনগুনের রাতের ঘুম উড়ে গিয়েছে।
তাই সৌজন্যেকে নিজের করে নেওয়ার জন্য কায়দা করে মাঝের পাশবালিশটি সে সরিয়ে ফেলে।যা দেখে সৌজন্যে হাউমাউ করে উঠতেই গুনগুন বলে ওঠে, “ফুলশয্যার রাতেই বা তুমি এত দূরে দূরে সরে যাচ্ছ কেন?”যা শুনে সৌজন্যে খাটের ওপর উঠে বসতেই তার গালে চুম্বন এঁকে দেয় গুনগুন। ধারাবাহিকের এই ক্লিপিংসই এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। সবমিলিয়ে খড়কুটো এখন হিট!
View this post on Instagram





