প্রতিরক্ষা ক্ষেত্রে মোদী সরকারের আমলে যে উন্নতি হয়েছে তা দেশের অন্য কোন সরকারের আমলে হয়নি, একথা এক বাক্যে স্বীকার করে বিশেষজ্ঞ মহল। এবার বায়ুসেনাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা ক্ষেত্রে স্থল বাহিনীর সঙ্গে সঙ্গে বায়ু সেনাবাহিনীও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কথা অনস্বীকার্য। তাই ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান এনে বায়ু প্রতিরক্ষা ক্ষেত্রকে মজবুত করছে ভারত। ইতিমধ্যেই কয়েকটি রাফাল বিমান এসে গিয়েছে ভারতে।
সম্প্রতি জানা গিয়েছে যে আরও তিনটি রাফাল যুদ্ধবিমান সামনের মাসে ভারতে আসতে চলেছে। এই নিয়ে তৃতীয় দফায় এই মাল্টি কমব্যাট ফাইটার জেট ভারতে আসবে।ফ্রান্স থেকে সোজা জামনগরে আসবে এই ফাইটার জেট গুলি। যাত্রাপথে ফ্রান্স ও ভারতের ট্যাংকার এই জেটগুলিকে জ্বালানি সরবরাহ করবে।
আগামী বছরের মার্চ মাসে আরো তিনটি রাফাল যুদ্ধবিমান দেশে আসবে এবং এপ্রিলে আরো সাতটি রাফাল বিমান আসতে চলেছে ভারতে। সব মিলিয়ে মোট ৩৬ টি রাফাল বিমান ভারতীয় বায়ুসেনা বাহিনীর অন্তর্ভুক্ত হবে। এর ফলে ভারত যে প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হতে চলেছে একথা বলাই বাহুল্য।





