কঙ্গনাকে মারতে চালানো হল গুলি! লকডাউনের জন্য বর্তমানে কঙ্গনা মানালিতে তাঁর পৈতৃক বাড়িতে রয়েছেন। সেখানেই শুক্রবার রাত ১১.৩০ নাগাদ বাড়ির বাইরে আচমকা একাধিক গুলির শব্দ শুনে তিনি আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। অভিযোগ পাওয়ার পরে তাঁর বাড়ির সামনে পুলিশ পাহারার ব্যবস্থা হয়েছে।
পরে তাঁর জনসংযোগ টিম একটি বিবৃতি দেয়, যেখানে বলা হয়, পুলিশ অনুসন্ধান করে কোনোরকম ষড়যন্ত্রের খোঁজ পায়নি তবে কঙ্গনা মনে করছেন, সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খোলায় তাঁকে ভয় দেখাতে এই কান্ড ঘটানো হয়েছে।
এই বিবৃতিতে গোটা ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। “রাত সাড়ে এগারোটা নাগাদ শোওয়ার ঘরে ছিলাম। এরপর পটকা ফাটার মত একটা আওয়াজ পাই। নিরাপত্তারক্ষীরা বলেন, স্থানীয় বাচ্চারা বোধহয় বাজি ফাটাচ্ছে। কিন্তু তিনি বোধহয় কখনও গুলির শব্দ শোনেননি, তবে আমি শুনেছি। আমরা বাড়িতে ৫ জন ছিলাম। পরে বুঝলাম ওটা গুলিরই শব্দ। তাই আমরা পুলিশকে ফোন করে ডাকলাম। তারা দেখেশুনে বলল, হয়ত ফলের বাগানে বাদুড় তাড়াতে কেউ গুলি করেছে। হতে পারে আপেল খেতে আসা বাদুড়দের তাড়াতেই গুলি করা হয়েছিল। তাই গোটা বিষয়টিকে বেনিফিট অফ ডাউট দেওয়া হয়েছে।”
তাঁর দাবি, তাকে ভয় দেখানোর জন্যই কেউ এই কাজ করেছে। কারণ সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তিনি কয়েকজন হাইপ্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে মুখ খোলায় তাকে হুমকি দেওয়া হয়েছিল মুম্বইতে ফিরে এলে তাঁর জীবন অতিষ্ঠ করে দেওয়া হবে।
তবে সিনেমায় ঝাঁসির রানী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী যে বাস্তবেও ঝাঁসির রানী তা তাঁর পরবর্তী মন্তব্য প্রকাশ পেয়েছে। তিনি সাফ জানিয়েছেন যে এইসব করে তাঁকে ভয় দেখানো যাবে না তিনি যেরকম প্রশ্ন তুলেছিলেন সেরকম তুলে যাবেনই।





