ষ্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘সাহেবের চিঠি।’ নতুন সিরিয়াল পেয়ে খুশি দর্শকরা। ডিজিটাল মাধ্যম পেয়ে মানুষ ভুলতে বসেছে পুরোনো দিনের যোগাযোগের মাধ্যম। তাই সেই কথা আবার মনে করাতে আসছে ‘সাহেবের চিঠি।’ একজন ডাকপিওন , চিঠি এবং এক তারকা সাহেবের প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে এই ধারাবাহিক।
প্রতীক সেন ষ্টার জলসার দর্শকদের জন্য নিয়ে আসছেন এই মিষ্টি ধারাবাহিক। মেগাতে অভিনেতা প্রতীক সেনকে দেখা যাবে সাহেবের চরিত্রে। আর তার সঙ্গে জুটি বেঁধেছেন ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। এর আগে ষ্টার জলসার ‘মোহর’ ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন প্রতীক।
তবে তিনি সম্প্রতি মুখ খুললেন তার প্রেম জীবন নিয়ে। শোনা গেছিল ‘মোহর’ সিরিয়ালের অভিনেত্রী সোনামণি সাহার সঙ্গে প্রেম করছেন তিনি। অভিনেতা বারবার উড়িয়ে দিয়েছেন সেসব জল্পনা।
তবে তার অনুগামীরা বলছেন, ‘সাহেবের চিঠি’র জন্য সোনামণি যেভাবে প্রচার করেছেন তাতে দেখে মনে হচ্ছে না তারা শুধুই বন্ধু।
অভিনেতা জানিয়েছেন, ধারাবাহিকে বা সিনেমায় নায়ক নায়িকার সম্পর্কে প্রেমের গুঞ্জন নতুন নয়. এর আগেও তাকে নিয়ে ‘খোকাবাবু’ ধারাবাহিকের অভিনেত্রী তৃনা সাহার সঙ্গে সম্পর্ক জড়ানো নিয়ে কথা উঠেছিল।





