টেলিভিশনের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন সকলের প্রিয় মিঠাই রানী। তার রূপের ঝলকানিতে প্রাণ যাই যাই কত পুরুষের। মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ড ‘বং ক্রাশ’ হয়ে উঠেছেন। তবে রূপের সঙ্গে কাজেও গুণবতী সৌমিতৃষা। সোশ্যাল মিডিয়ায় দিন দিন বাড়ছে তার ফলোয়ার সংখ্যা।
সৌমিতৃষার জীবনের গল্প জানার ইচ্ছা তার অনুরাগীদের। এমনকি সৌমিতৃষা সিঙ্গেল নাকি টেকেন এরকম বহু প্রশ্ন করা হয়েছে অভিনেত্রীকে। মাঝে শোনা গেছিল সৌমিতৃষার সঙ্গে আদৃতের সম্পর্কের কথাও। তবে সেই সব জল্পনা বারবার উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। এসব কথায় কান দিতে চান না অভিনেত্রী।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, সৌমিতৃষাকে সাংবাদিক প্রশ্ন করেন তার কোন কোন অভিনেতাকে ভালো লাগে? সেখানে সাংবাদিক ভুল করে অভিনেত্রী বলে ফেলেন।
এতে ঘাবড়ে গিয়ে সৌমিতৃষা বলেন, ‘আমি কিন্তু পুরোপুরি স্ট্রেট। এমনিতেই আমার নামের সঙ্গে ছেলেদের নাম জুড়ছে। এবার মেয়েদের নামও জুড়ছে।’

তবে পরবর্তীতে তিনি তার তারকা ক্রাশদের কথা বলতে গিয়ে জানান, হলিউড অভিনেতা জ্যাকব এলর্ডি তার মন চুরি করেছেন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের রোম্যান্টিক ছবি ‘দ্য কিসিং বুথ ২’-এ অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন জ্যাকব।





