এমনিতে তিনি টেলিভিশনের বেশ জনপ্রিয়। অভিনয় ছাড়াও নিজের বোল্ড ফটোশুট দিয়ে তিনি নিজের ভক্তদের আকর্ষণ করেন। সম্প্রতি, তাঁকে টিভির পর্দায় দেখা না গেলেও ফ্যানবেস কীভাবে ধরে রাখতে হয়, তা হিনা খান খুব ভালো ভাবেই জানে। তাঁর রূপের জাদুতে মুগ্ধি তাঁর ভক্তকূল।
‘ইয়ে রিসতা ক্যায়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকে সরল সাদাসিধে জীবন কাটানো অক্ষরা কিন্তু বাস্তব জীবনে একেবারেই হিনা একেবারেই সেরকম নন। হামেশাই সাহসী ফটোশুট করে পুরুষদের মনে ঝড় তুলতে সিদ্ধহস্তা তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। মাঝে মধ্যেই নানান ফটো ও ভিডিও দিয়ে তাক লাগান নিজের অনুরাগীদের।
আরও পড়ুন- তৃণার সঙ্গে বিয়ের পর ফের বিয়ের পিঁড়িতে নীল, ফাঁস হয়ে গেল ছবি
সম্প্রতি, হিনা খানের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে কালো রঙের শর্টস, সাদা শার্ট ও ডেনিম জ্যাকেটে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ আলো নিভে যায়। এরপরই আচমকা পোশাক বদলে শুধু অন্তর্বাস ও শর্টসে দেখা যায় হিনাকে। সেই অবস্থাতেই ক্যামেরার সামনে গানের তালে নাচতে দেখা যায় তাঁকে।
View this post on Instagram
কিছুদিন আগেই ‘কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিকে কমলিকা নামের খলনায়িকার চরিত্রে দেখা যায় তাঁকে। সেই চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান তিনি। এরপর বিগ বস ১১-তে রানার আপও হয়েছিলেন হিনা।
তাঁর এই নতুন ভিডিও নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি এই ভিডিওতে। তবে ভালো কমেন্টের পাশাপাশি কটাক্ষের মুখেও পড়েছেন অভিনেত্রী। একজন এই ভিডিওতে কমেন্ট করেছেন, “আপনি কী ভুলে গিয়েছিলেন ক্যামেরা চলছে”?






