আলিয়া ভাটের আগে কতজন অভিনেত্রীকে ঠকিয়েছেন রনবীর কাপুর?

বিটাউন মানেই গসিপের আখড়া। প্রায় সবসময়ই অভিনেতা-অভিনেত্রীদের নাম একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। ঠিক তেমনভাবেই বর্তমানকালে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের সাথে জড়িয়েছে বহু অভিনেত্রীর নাম। শুধু অভিনয় নয় তিনি যথেষ্ট হ্যান্ডসামও বটে। এই হ্যান্ডসাম হাঙ্কের মায়াবী চোখের আকর্ষণে বহু মহিলা অনুরাগীর সাথে সাথে তাবড় তাবড় অভিনেত্রীরাও তাদের মন দিয়েছে।

২০২০ সালে বলিউডে সবথেকে বড় বিয়ের খবর ছিল এই কাপুর পরিবারেই। রণবীর কাপুরের সঙ্গে ভাট পরিবারের মেয়ে আলিয়া ভাট বিবাহ বন্ধনে আবদ্ধ হতো এই সালেই। কিন্তু করণা মহামারীর ভয়াবহতার জন্য এই বিবাহ সম্প্রতি পিছিয়ে ২০২১-এ করা হয়েছে। আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কের আগে ও রণবীর কাপুরকে দেখা গেছে বহু তারকা অভিনেত্রী দের সঙ্গে সম্পর্কে জড়াতে। সেই ফেলে আসা সম্পর্কের কিস্তি ফ্ল্যাশব্যাকে দেখে নেওয়া যাক একঝলকে-

২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে রনবীর কাপুর এবং অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুরের। এই ছবির সেটে রণবীর কাপুর এবং সোনাম কাপুরের ঘনিষ্ঠতা দেখা যায়। তখন থেকেই দুজনের নাম জুড়ে যায় একে অপরের সাথে। কিন্তু শোনা যায় রণবীর এই সম্পর্ক নিয়ে বিশেষ গুরুত্ব না দেয়ায় তা অল্পদিনের মধ্যেই ভেঙে যায়।

এরপর রনবীর কাপুরের নাম জড়ায় বর্তমানে তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনের সাথে। তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের রসায়ন দেখা যায়। ‘বাচনা এ হসিনো’ ছবি করার মধ্য দিয়ে একে অপরের কাছাকাছি আসেন। দুজনের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়েছেন যে একে অপরের বাড়ি পর্যন্ত যাওয়া আসা করতেন। এছাড়াও দীপিকা পাডুকোন তার নিজের ঘাড়ে রণবীরের নামে ট্যাটু পর্যন্ত করেছিলেন। ধরে নেওয়া হয়েছিল এ সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকবে। কিন্তু এ সম্পর্কেও বিচ্ছেদ আসে। যদিও বিচ্ছেদের পরও বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখা গেছে দিপিকা পাডুকন এবং রণবীর কাপুরকে। এবং দুজনে একসাথে অভিনয়ও করেছেন।

দীপিকার সাথে বিচ্ছেদের প্রায় সঙ্গে সঙ্গেই রণবীর কাপুরের জীবনে আসে ক্যাটরিনা কাইফ, ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবি করতে গিয়ে। দুজনের সম্পর্ক এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে শোনা যায়, ক্রিসমাসের ছুটিতে লন্ডন গিয়েছিল। পরিবারের সামনে একে অপরের সাথে আংটি বিনিময় পর্যন্ত করা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রণবীরের সর্বাপেক্ষা চর্চিত সম্পর্কেও বিচ্ছেদ আসে। এই নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন রনবীর।

এরপরেও অভিনেত্রী নার্গিস ফাকরির সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা যায় রণবীর কাপুরের। যদিও প্রকাশ্যে তাদের কখনো দেখা যায়নি। এরপরেও আরোও কয়েকটি স্বল্পমেয়াদী সম্পর্কের কথা শোনা গেলেও সেগুলি কেমন প্রকাশ্যে আসেনি।

এরপর বর্তমান সম্পর্ক অর্থাৎ আলিয়া ভাটের সঙ্গে রনবীর কাপুরের সম্পর্ক হয় সেই ফিল্মের সেট থেকেই। দুই তারকার প্রথম একসঙ্গে অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ (যে ছবিটিও ডিসেম্বরেই মুক্তির কথা রয়েছে) ছবির শুটিং এর মধ্যেই আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর কাপুর। এই সম্পর্ক কিন্তু প্রকাশ্যে এসেছে। এর পূর্ণতা পাওয়ার কথা ছিল এই সালের ডিসেম্বর মাসেই। কিন্তু করোনা মহামারীর জন্য তা পিছানো হয়েছে। এখন এই সম্পর্ক পূর্ণতা পাক এবং বিবাহ সুসম্পন্ন হোক আলিয়া ও রণবীরের, এমনটাই প্রার্থনা করছেন তাদের অনুরাগীরা।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment