বড়ো ধামাকা! রান্নার গ্যাস বুকিং-এ মিলছে ৫০ টাকার ডিসকাউন্ট

রান্নার গ্যাস বুকিং করলে ডিসকাউন্ট ৫০ টাকা! খবরটা কি সত্যি? হ্যাঁ খাঁটি সত্যি কথা। তবে ভারত সরকারের রান্নার গ্যাস বুকিং এর অনলাইন সাইটে না। এই ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে অ্যামাজন পে ব্যবহার করলে। অ্যামাজন পে ব্যবহার করে রান্নার গ্যাসের অনলাইন বুকিং করলে গ্রাহকরা পেয়ে যাবেন পুরো ৫০ টাকা ক্যাশব্যাক।

করোনা মহামারীর আবহে সাধারণ মানুষের মাথায় পড়েছে হাত। সংসারে নিত্য টানাটানি। সবজি থেকে মাছ, চাল থেকে ডাল প্রতিটি জিনিসের দাম বাড়ছে হু হু করে। এরই সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস সিলিন্ডারের দাম। তবে এবার কিছুটা স্বস্তি কারণ এই মূল্যবৃদ্ধির বাজারে অনলাইনে রান্নার গ্যাস বুকিং এর সময় বিশেষ সাইট থেকেই বুকিং করলে ৫০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে গ্যাসের মোট দামে। তবে এই অফারের সীমিত সময় ৩১ আগস্ট পর্যন্ত। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কীভাবে করবেন এই বুকিং? চলুন জেনে নেওয়া যাক—

অ্যামাজন অ্যাপের পেমেন্ট অপশনে গিয়ে সর্বপ্রথমে বেছে নিতে হবে নিজের গ্যাস প্রোভাইডার এর নাম। এরপর যেটা করতে হবে সেটা হল, রেজিস্টার মোবাইল নম্বর বা এলপিজি নম্বর দিতে হবে সেখানে। এবার পেমেন্ট করা যাবে অ্যামাজন পে এর মাধ্যমে। ব্যাপারটা খুবই সহজ না? তাহলে আর দেরি কিসের অ্যামাজন পে এর মাধ্যমে সহজেই বাড়িতে বসে সাশ্রয় করুন বেশ কিছুটা টাকা, চটজলদি রান্নার গ্যাস বুক করেই ফেলুন।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment