১০৫ দিন অতিক্রান্ত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর এই মৃত্যু গোটা বলিউড কে নাড়িয়ে দিয়ে গিয়েছে এবং সেইসঙ্গে ছোটপর্দাকেও কিন্তু গভীরভাবে প্রভাবিত করেছে। কারণ সুশান্ত সিং রাজপুত এর উত্থান ছোটপর্দা থেকেই। এবার সুশান্তের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা অর্জুন বিজলানি যিনি একসময় সুশান্তের প্রতিবেশী ছিলেন।
নাগিন খ্যাত ছোটপর্দার অভিনেতা অর্জুন সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে যখন তিনি সুশান্তের মৃত্যু খবর পেয়েছিলেন তিনি রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি গোটা ঘটনাটি বিশ্বাসই করতে পারছিলেন না কারণ সুশান্ত কে তিনি যেরকম চিনতেন তাতে সুশান্ত এরকম করার ছেলেই নয়।
এছাড়া অর্জুন জানিয়েছেন যে তিনি রিয়া চক্রবর্তীর ব্যাপারে কিছুই জানতেন না। তিনি শুধু এটুকুই বলতে পারেন যে সুশান্ত অত্যন্ত ভালো ছেলে ছিলেন।প্রতিটা মানুষের বদল ঘটে কিন্তু সুশান্ত যখন ভিন্ন ফ্রেন্ডসার্কেল বেছে নিলেন সেটা কেন করলেন তা অর্জুন জানেন না। তিনি সুশান্তকে যে অবস্থায় দেখেছেন তিনি শুধু সেইটুকুই বলতে পারেন। সুশান্তকে উন্নতি করতে দেখে অর্জুন নিজেও খুব খুশি হয়েছিলেন কারণ তার কথায়, “আপনার চেনা যখন কেউ জীবনে উন্নতি করতে শুরু করে তখন আপনার ভালোই লাগে যে, দেখেছ এ কোথায় ছিল আর আজ কোথায় পৌঁছে গিয়েছে।”
বর্তমানে যে বিষয়টি অর্জুনকে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সেটি হল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে নানা রকম তত্ত্বের অবতারণা। তিনি জানিয়েছেন যে সুশান্তের সঙ্গে অর্জুনের পরিবারের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। এমনকি সুশান্ত অর্জুনের ছেলে আয়ানকে নিয়ে অনেকবার খেলাও করেছেন। অর্জুনের বাড়িতে সুশান্ত প্রায়ই লাঞ্চ থেকে ডিনার করেছেন এছাড়াও সুশান্ত যখন নিজের প্রথম স্পোর্টস বাইক কেনেন তখন সেটি দেখানোর জন্য অর্জুনকেই ফোন করেন। ফলে নিজের অন্যতম কাছের মানুষের এইরকম পরিণতি কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তিনি অভিনেতা অর্জুন বিজলানি যা তার বক্তব্য থেকেই স্পষ্ট।






