বিয়ের পর ছুটি কাটাতে পুরী, স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন গায়িকা ইমন চক্রবর্তী

টলিউডের অন্যতম হেভিওয়েট বিয়ের মধ্যে অন্যতম হল গায়িকা ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষের বিয়ে। গত বছরের শেষের দিকে রেজিস্ট্রি বিয়ে সারলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামাজিক বিয়ে সেরে ফেলেছিলেন তারা। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ইমন। জীবনের নানান মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে জি বাংলার ‘সা রে গা মা পা’-তে বিচারকের আসনে দেখা যাচ্ছে তাঁকে। জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। নিজের গানের মাধ্যমে সকল দর্শকের মন জয় করে নিয়েছেন গায়িকা।

আরও পড়ুন- পিসি শাশুড়ির সঙ্গে উদ্দাম নাচ মিঠাইয়ের, মুহূর্তে ভাইরাল ভিডিও

এখন তিনি বিবাহিতা। বাইরের সঙ্গে সঙ্গে সংসারও সামলাতে হয় তাঁকে। নিজের ব্যস্ত রুটিন থেকে সময় বের করে এবার পরিবারের সকলের সঙ্গে পুরী ঘুরে এলেন ইমন। ওড়িশার কোনারকের সূর্য মন্দিরে তোলা নানান ছবি শেয়ার করলেন তিনি। বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল গায়িকাকে। সাদা চুড়িদার, চোখে সানগ্লাস পরে বেশ মিষ্টি দেখাচ্ছিল তাঁকে। এখানেই সকলের আড়ালে স্বামীকে কাছে টেনে চুম্বনে ভরিয়ে দিলেন ইমন।

আরও পড়ুন- রহস্যের মোড়কে মোড়া ‘ফ্লাইওভার’, সেই রহস্য কী ভেদ করতে পারলেন কোয়েল?

পুরীতে জগন্নাথ মন্দিরে পুজোও দিলেন ইমন ও নীলাঞ্জন। সেই ছবিও শেয়ার করেছেন সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায়। তাদের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সকলে বেশ প্রশংসা করেছে তাদের এই ছবির।

আরও অন্যান্য খবর