ফের তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা! পতাকা লাগানোকে ঘিরে তীব্র সংঘর্ষ কোন্নগরে, আহত তিন

তৃতীয় দফা ভোটের মুখে ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধল কোন্নগর বাটার গলিতে।

গেরুয়া শিবিরের তরফ এই ঘটনায় অভিযোগ করে জানানো হয়েছে, পথসভা শেষে তৃণমূল কর্মীরা পতাকা লাগাতে গেলে তাঁদের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে তৃণমূল কর্মীরা।

এই ঘটনায় আহত হয় তিনজন বিজেপি সমর্থক। তাঁদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গভীর রাতে তাঁদের দেখতে হাসপাতলে পৌঁছন বিজেপি রাজ্য কমিটির সদস্যা কৃষ্ণা ভট্টাচার্য।

আরও পড়ুন-অস্বস্তিতে শাসক! কুণাল, শতাব্দী, দেবযানীর প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

পরে তিনি অভিযোগ করে জানান, বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে, তৃণমূল কর্মীরা বাঁশ,  রড, লাঠি দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এই ঘটনায় তিনি কয়েকজন স্থানীয় নেতা-নেত্রীর নামে অভিযোগ করেন।

তবে ঘটনার কথা কার্যত অস্বীকার করে, স্থানীয় তৃণমূল নেতা সজল মুখার্জি জানান, গত কয়েকদিন ধরে তাঁদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলে দেওয়া হচ্ছিল, কাল রাতেও তিনি খবর পান বিজেপি সমর্থকরা তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দিচ্ছে, তাঁরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছলে বিজেপি কর্মীরা আগ্নেয়াস্ত্র বের করে তাদের ভয় দেখায় বলে তাঁর অভিযোগ।

এই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে।

আরও অন্যান্য খবর