বিয়ের পর জন্মদিনে স্বামীর দেওয়া উপহারে বাকরুদ্ধ ইমন চক্রবর্তী! চোখে জল গায়িকার

বর্তমানে লোকগীতি এবং বাংলা সংগীতের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম ইমন চক্রবর্তী। তার কণ্ঠে রবীন্দ্র সংগীত পাশাপাশি আধুনিক গানের সুর মন জয় করেছে দর্শকদের।পাশাপাশি আমফানের সময় মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছেন সাধ্য মত। সময়ের সাথে বেড়েছে অনুগামীর সংখ্যাও।

গত বছরেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। স্বামী নীলাঞ্জনের সাথে চার হাত এক হয় তার।বিয়ের পর প্রথম জন্মদিন স্বাভাবিক ভাবেই ভীষণ স্পেশাল।আর ভালোবাসার মানুষের জন্মদিন তাই একেবারে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নীলাঞ্জন ও।

আজ তার জন্মদিন হলেও গতকাল মধ্যরাতেই সেলিব্রেশন করতে মেতেছেন দুজনেই।গতকাল মধ্যরাতে স্বামীর কাছ থেকেই সারপ্রাইজ পান তিনি। সেই স্পেশাল মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবি থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর করে বেলুন ও রকমারি ঝালর দিয়ে সাজানো হয়েছে ঘর। আর সেখানে দাঁড়িয়েই কেক কাটছেন ইমন। একটা না, তিন তিনটি কেক কাটছেন তিনি।হঠাৎ সারপ্রাইজ প্ল্যানিং করেছিলেন নীলাঞ্জন এবং তার বন্ধুরা।

ছবি পোস্ট করে ইমন চক্রবর্তী লিখেছেন ‘মধ্যরাতের জন্মদিন উদযাপন…. আমাকে সবসময় এত স্পেশ্যাল ফিল করানোর জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।’ ৩০টি বসন্ত কাটিয়ে ৩১তম বসন্তে স্বামীর থেকে সারপ্রাইজ পেয়ে আনন্দিত তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles