শনিদেব কে বলা হয় কর্মফলের দেবতা। যারা খারাপ কাজ করে তারা শনিদেবের দেওয়া শাস্তি পায় আর যারা ভালো কাজ করে তারা শনিদেবের কৃপা লাভ করে। তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট কেটে যায় এবং তাদের চাকরিও ব্যবসাতেও লাভ ঘটে।
আগামী বছর ২৯শে এপ্রিল শনি গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনির এই রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির উপর ঢাইয়া প্রভাব থাকবে, আবার কিছু রাশির উপর থেকে এই প্রভাব কেটে যাবে। তিনটি রাশির জাতক-জাতিকারা নতুন বছরে শনি দেবের আশীর্বাদ পাবেন।
মেষ:
মেষ রাশির জাতক-জাতিকারা নতুন বছরে শনিদেবের কৃপা লাভ করবেন। শনির এই রাশি পরিবর্তন তাদের জন্য অত্যন্ত ভালো বলে বিবেচিত হবে। আইন, জ্বালানি এবং প্রশাসনিক পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা শনিদেবের কৃপা লাভ করবেন। আয় বৃদ্ধি হতে চলেছে। যেরকম আশা করেছিলেন সেরকমই পরিশ্রমের ফল পাবেন। চাকরিজীবীরা প্রভূত উন্নতি করবেন। মান সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরাও লাভবান হবেন।
বৃষ:
আগামী বছর শনি রাশি পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ বলে বিবেচিত হতে চলেছে। ২৯ এপ্রিলের পর থেকেই এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরি ও ব্যবসাতে ভালো লাভ হবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টা খুব ভালো যাবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। জমি বাড়ি যানবাহনের মত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটাই সঠিক সময়।
ধনু:
আগামী বছরেই রাশির জাতক-জাতিকারা একটি উচ্চতায় থাকবেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। আরো ভালো কাজের সুযোগ পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে বিয়ে করছেন না তাদের বিয়ের যোগ রয়েছে। ২৯শে এপ্রিলের পর শনি এই রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যা লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলবে।





