করোনার জেরে মাস্ক পরা এখন বাধ্যতামূলক। কিন্তু এই মাস্কের জন্য সুবিধা হয়েছে তারকাদের। এই কারণে যে কোনো জায়গায় অতি সহজে যাতায়াত করা সম্ভব হয়েছে সমস্ত তারকা মন্ডলীর। পুজোর আর গুনে গুনে কয়েকটা দিন বাকি আছে। পুজো প্রায় শুরু হয়ে গিয়েছে বলাই যায়। এরই মধ্যে পুজোর শপিং করতে বেরিয়ে পড়েছেন ইন্দ্রানী হালদার ওরফে শ্রীময়ী।
পুজোর মুখেই গড়িয়াহাট চত্বরে দেদার কেনাকাটি করতে দেখা গেল ইন্দ্রানী হালদারকে। পুজোর শেষের পর্যায়ের কেনাকাটি চলছে একদিকে।
সকলের ভিড় জমেছে গরিয়াহাট চত্বরে। সেখানেই মুখোশ পড়ে মুখ ঢেকে হাজির শ্রীময়ী। প্রথমে ভেবেছিলেন কেউ চিনতে পারবে না। কিন্তু যখনই কেনাকাটার জন্য, দরদাম করতে শুরু করলেন তখন আর লুকিয়ে রাখা গেলোনা।
ভিড়ে ঠাসা ফুটপাতে পা রাখা যাচ্ছে না যেখানে, সেখানে ৫ মিনিটের মধ্যে অভিনেত্রীকে দেখে ছোটখাটো আরও একটা ভিড় জমে গেল। ফুটপাতে বসা বিক্রেতাদের বায়না শুনে শাড়ি কিনতে বসলেন নায়িকা। ধারাবাহিকের শুটিং হঠাৎ করেই তাড়াতাড়ি শেষ। তাই বেরিয়ে পড়েছেন কেনাকাটা সারতে। এদিন বাসন্তী দেবী কলেজের সামনে মুখোশ পরে হাঁটছিলেন। ফুটপাতে ছিল প্রচুর শাড়ির দোকা তাতেও যে কী করে তাঁকে চিনে ফেললেন, তা নিজেই বুঝতে পারছেন না অভিনেত্রী।
পাশাপাশি বিক্রেতাদের থেকে কিনলেন পাঁচটি শাড়ি। এই বিষয় নিয়ে অভিনেত্রী জানালেন, সব সময়ই নামি দোকানের শাড়ি পড়েন এমন নয়। পছন্দ হওয়াটাই আসল। গড়িয়াহাটের ফুটপাতের শাড়িতেই তাই তিনি খুশি। পুজোতে এই শাড়ি পরবেন বলে কথাও দিয়েছেন বিক্রেতাদের।





