দুর্গাপুজোর আগেই শপিংয়ের সময়ই যা ভিড় হয়েছে, তাতেই বেশ নাজেহাল হতে হয়েছে পুলিশ প্রশাসনকে। তাই দুর্গাপুজোর সময় কী হতে পারে, তা তো বোঝাই যাচ্ছে। করোনা বিধি থাকলেও মানুষ যে বাইরে বেরোবেই, এরও ইঙ্গিত মিলেছে। এই ভিড় সামাল দিতে এবার তৎপর হল ইস্ট-ওয়েস্ট মেট্রো। জানা গিয়েছে, দুর্গাপুজোর দিনগুলিতে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত বাড়তি মেট্রো পরিষেবা দেবে মেট্রো রেল কর্তৃপক্ষ। পুজোর চারদিন চলবে অতিরিক্ত মেট্রো। আজ, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রো রেল সূত্রে খবর অনুযায়ী, সপ্তমী, অষ্টমী এবং নবমী, পুজোর এই তিনদিন ইস্ট–ওয়েস্ট রুটে মোট ৬০টি মেট্রো চলবে। এখন সারাদিনে এই রুটে মেট্রো চলে মোট ৪৮টি। সুতরাং ১২টি মেট্রো বাড়ানো হবে। এমনকী এই তিনদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে মেট্রো চলবে বলেও জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আর দশমীর দিন মেট্রোর সময়সূচিতে একটু বদল করা হয়েছে। ওইদিন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?
মেট্রো রেল সূত্রে খবর, মেট্রোতে ভিড় ঠেকানো সম্ভব হচ্ছে না। তাই মেট্রো সংখ্যা বাড়ালে ভিড় নিয়ন্ত্রণে থাকবে। মেট্রোগুলি ফাঁকা ফাঁকা থাকলে সংক্রমণও কম ছড়াবে।
এও জানা গিয়েছে যে পুজোর ওই তিনদিন ৩০ মিনিটের বদলে ২০ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো। করোনা বিধিনিষেধ মেনেই যাত্রীদের মেট্রোতে চলাফেরা করতে হবে। মাস্ক ছাড়া মেট্রো স্টেশনেই ঢুকতে দেওয়া হবে না।
দুর্গাপুজোতে যেসব বিধিনিষেধ কলকাতা হাইকোর্ট দিয়েছে এবং নবান্ন যে ১১ দফা নির্দেশিকা জারি করেছে তাতে একটা কথা বারবার উল্লেখ করা হয়েছে যে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এই কারণে সপ্তমী থেকে নবমী পর্যন্ত সকাল ১০টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত যাত্রীদের সুবিধা দিতে চাইছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আর এদিকে ইস্ট–ওয়েস্ট মেট্রো রেলের ক্ষেত্রে সময়টা খানিকটা আলাদা। তবে এই বাড়তি পরিষেবায় যাত্রীরা বেশ খুশি।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!