সত্যিই কী বিয়ে হয়েছে রাখি সাওয়ান্তের, নাকি পুরোটাই পাবলিসিটি স্টান্ট, প্রকাশ্যে এল আসল খবর

রাখি সাওয়ান্ত কী আদৌ বিবাহিতা? নাকি যা তিনি করছেন পুরোটাই লাইমলাইটে থাকার জন্য? তবে তিনি যদি বিয়ে করেও থাকেন, তবে স্বামীর সঙ্গে কোনও ছবি কেন নেই তার?

এই বিষয় নিয়ে ইন্ডাস্ট্রির মধ্যে বেশ গুঞ্জন শোনা গিয়েছে। অবশেষে এই প্রশ্নের ইতি টানলেন খোদ রাখির স্বামীই। জানালেন, হ্যাঁ সত্যিই বিয়ে হয়েছে তাদের। তাঁর নাম রীতেশ। সংবাদসংস্থাকে দেওয়া একটি টেলিফোনিক সাক্ষাৎকারে নিজেদের বিয়ের কথা অকপটে স্বীকার করেন রাখি সাওয়ান্তের স্বামী।

জানা গিয়েছে, ২০১৯ সালের ২৮শে জুলাই বিয়ে হয় তাদের। স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রীতেশ। জানান যে, তাঁর আপত্তি থাকার কারণেই তাদের একসঙ্গে কোনও ছবি প্রকাশ্যে আনেননি রাখি। বলেন, তাঁর ধারণা ছিল বিয়ের কথা ও ছবি প্রকাশ্যে আনলে তাঁর ব্যবসার ক্ষতি হতে পারে, তাই এই লুকোছাপা।

সাক্ষাৎকারে রীতেশ বলেন যে, তাদের বিয়ে নিয়ে বলতে গেলে একটা গোটা সিনেমা হয়ে যাবে। তাঁর কথায় প্রথম দেখাতে রাখির প্রেমে পড়ে যান তিনি। এরপর শুরু হয় ফোনালাপ। এরপর সাক্ষাৎ। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হলে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। রীতেশের কড়া নির্দেশ ছিল যে তাদের একসঙ্গে কোনও ছবি বা ভিডিও যেন কোনওভাবেই প্রকাশ না হয়। বাধ্য স্ত্রী-য়ের মতো সব কথা মেনে নিয়েছেন রাখি। রীতেশের কথায়, রাখির ঋণ তিনি কোনওদিন শোধ করতে পারবেন না। রাখি তাঁর কাছে অ্যাঞ্জেলের মতো।

এরপরই প্রশ্ন ওঠে যে, তাহলে এখন হঠাৎ তিনি প্রকাশ্যে এলেন কেন? আসলে, সম্প্রতি রাখি ‘বিগ বস’-এর ঘরে ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেছেন। সেখানেই এক কথা প্রসঙ্গে তিনি জানান যে, তাঁর স্বামী এক বছর দেশে ফেরেন নি। ইউরোপে রয়েছেন তিনি। কিছুতেই তিনি ক্যমেরার সামনেও আসতে চাইছেন না। রাখি এও বলেন যে, বিয়েটা তাঁর জীবনে ট্র্যাজেডি হয়ে গিয়েছে।

এই নিয়েই নেট দুনিয়ায় ব্যাপক ট্রোল হন তিনি। নেটিজেনরা বলতে থাকেন যে, রাখি নাকি নাটক করছেন। সবটাই তাঁর পাবলিসিটি স্টান্ট। স্ত্রী-এর এই অপমান সহ্য করতে পারেননি রীতেশ। তাই প্রকাশ্যে এসে আসল সত্যিটা সকলকে জানান তিনি। সঙ্গে এও বলেন যে, “ওকে সবাই ভুল বুঝছে। আমার মনে হয় ওই শো-জেতার ক্ষমতা ওর রয়েছে। ওর আসল চেহারাটা কেউ দেখছে না। ভারতের মানুষের কাছে আমি সত্যিটা তুলে ধরতে চাই। ও এত দিন আমার পাশে ছিল। এ বার আমার সময় হয়েছে ওর পাশে দাঁড়ানোর”।

বিগবস হাউজেই কী তবে প্রথম বার ক্যামেরার সামনে আসবেন তিনি? এই প্রশ্নে রীতেশ বলেন, যদি বিগবস থেকে তিনি আমন্ত্রণ পান তবে রাখিকে সাপোর্ট করতে নিশ্চয়ই তিনি বিগ বসে যাবেন।

RELATED Articles