এক‌ই মোড়কে মোড়া কার্তিক, সুশান্তের ভাগ্য, লাগাতার বাদ পড়ছেন একাধিক বড় প্রযোজনা সংস্থা থেকে

আর হাতে গোনা কয়েক দিন বাকি বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর একবছর হতে। তাঁর মৃত্যুর পর কার্যত কেঁপে গিয়েছিল বলিউড। বলিউড মাফিয়াদের শিকার হয়েছেন তিনি এই অভিযোগে ক্ষেপে উঠে তাঁর ভক্তকুল। নেপোটিজমের শিকার হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার ওঠে দাবি। গত এক বছর ধরে চলছে সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত। তাঁর মৃত্যু তদন্ত কার্যত এখন মাদক তদন্তে পরিণত হয়েছে।  এর মধ্যেই গ্রেফতার হয়েছেন সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানি l

তবে এবার সুশান্ত সিং রাজপুত-এর সঙ্গে ভাগ্য জড়ালো বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা কার্তিক আরিয়ানের। ‌সম্প্রতি তিনি বাদ পড়েছেন ধর্মা প্রোডাকশন প্রযোজিত ফিল্ম ‘দোস্তানা-2′ থেকে। করন জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের তরফে একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিশেষ কিছু সমস্যার জন্য ‘দোস্তানা-2′-এর রিকাস্টিং করা হবে। কিন্তু কার্তিককে ফিল্মের কাস্টিং থেকে বাদ দেওয়া হলেও জাহ্নবী কাপুর ও লক্ষ্য লালওয়ানি-র ক্ষেত্রে কিন্তু রিকাস্ট করার কথা ভাবা হয়নি। কারণ তাঁরা নেপো কিড।

আরও পড়ুন- কুখ্যাত বলিউড! নায়কের সঙ্গে শুলে কাজ মিলবে, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেত্রী

সুশান্ত মৃত্যুর পর ব্যাপক ট্রোলের শিকার হয়েও করনের যে শিক্ষা হয়নি এই ঘটনাই তার প্রমাণ।বলিউডের বিতর্কিত অভিনেত্রী তথা প্রযোজক কঙ্গনা রানাওয়াত এই প্রসঙ্গে সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর উদাহরণ টেনে এনে বলেছেন, করণের এই আচরণ এবার কার্তিককেও আত্মহত্যা করতে বাধ্য করবে।

‘বলিউড মাফিয়া’ নামে খ্যাত হয়েও নিজের চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন করেননি করন। উল্টে তিনি বলেছেন কার্তিক আরিয়ানকে ‘দোস্তানা -2′ থেকে বাদ দেওয়ার ফলে ধর্মা প্রোডাকশনের কুড়ি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। যেখানে সোনু সুদ নিজের সমস্ত সম্পত্তি উজাড় করে দিচ্ছেন মানব সেবায় , সেখানে করন এত হীনতা কীভাবে দেখাচ্ছেন! ট্রোলের শিকার হচ্ছেন তিনি।

তবে সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই তার বন্ধু শাহরুখ খান‌ও। তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ-এর আপকামিং ফিল্ম ‘ফ্রেডি’ থেকে বাদ পড়েছেন কার্তিক। অনেকেই ভয় পাচ্ছেন, সুশান্তের মতো একই রাস্তায় হাঁটবেন না তো কার্তিক!

আরও পড়ুন- লড়াইয়ে জয়ী হলেন ঐন্দ্রিলা, ক্যানসারকে হারিয়ে সুস্থতার পথে অভিনেত্রী, নেট দুনিয়ায় শুভেচ্ছার ঝড়

তবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা কার্তিককে বাদ দেয়নি বলেই জানা যাচ্ছে। কার্তিকের ঘনিষ্ঠ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, কার্তিকের‌ই নাকি পছন্দ হয়নি ‘ফ্রেডি’-র চিত্রনাট্য। তাই তিনি নিজেই ফিল্ম ছেড়ে বেরিয়ে এসেছেন।

তবে সেইসঙ্গে শান্তির মতো নেশাগ্রস্ত নন কার্তিক। নিজেকে সামলানোর ক্ষমতা হয়তো তাঁর একটু বেশি। তাই দুইজনের রাস্তা এক হওয়ার সম্ভাবনা একটু কম। ‌

 

আরও অন্যান্য খবর