যোগগুরু হিসেবে ভারতবর্ষে পরিচিত বাবা রামদেবের সঙ্গে সম্প্রতি বিবাদ শুরু হয়েছে এ্যালোপ্যাথিক ডাক্তারদের। মূলত এলোপ্যাথিক ডাক্তারদের কোনওদিনই সেই অর্থে সহ্য করতে পারতেন না রামদেব। কিন্তু করোনা আবহে এই ডাক্তারদের অবদানকে কোনওভাবেই অগ্রাহ্য করার জায়গা নেই।
আর হঠাৎই বাবা রামদেবের এল্যেপ্যাথিক ডাক্তারদের নিয়ে বিতর্কিত মন্তব্য তাতে ঘৃতাহুতির কাজ করেছে। আইএমএ রামদেবকে ক্ষমা চাইতে বলেছে, অন্যদিকে রামদেব নাগাড়ে না থেমে রোজ আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, বাবা রামদেবের সঙ্গে তাঁদের ব্যক্তিগত কোনও সংঘাত নেই, তবে এলোপ্যাথি নিয়ে করা তাঁর মন্তব্য মানুষকে টিকাকরণ থেকে দূরে নিয়ে যেতে পারে। অন্যদিকে এলোপ্যাথই এবং চিকিৎসকদের অসম্মান করায় রামদেবকে ক্ষমা চাইতে বলেছে আইএমএ-র উত্তরাখণ্ডের ইউনিট। ১৫ দিনের মধ্যে রামদেব যদি ক্ষমা না চান, তাহলে তাঁর থেকে ক্ষতিপূরণ হিসেবে ১০০০ কোটি টাকা দাবি করা হবে বলে জানিয়েছে আইএমএ l
এই আবস্থায় ডাক্তারদের ওপর তীব্র আঘাত হেনে তাঁদের তিনি ‘মেডিক্যাল মাফিয়া’ বলে তোপ দেগেছেন তিনি। আর এই ক্ষেত্রে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলিউড অভিনেতা আমির খানের একটি টিভি অনুষ্ঠানের ভিডিওকে।
‘সত্যমেব জয়তে’ নামক একটি টিভি-শো সঞ্চালনা করতেন আমির খান। সেই শো তেই একবার উপস্থিত হয়েছিলেন ডঃ সমিত শর্মা। সেখানে তিনি জেনেরিক ওষুধ ও ব্র্যান্ডেড ওষুধের দামের হেরফেরের বিষয় ও কারণ ব্যাখ্যা করেছেন।
इन मेडिकल माफियाओं में हिम्म्त है तो आमिर खान के खिलाफ मोर्चा खोलें-
वीडियो साभार-स्टार प्लस pic.twitter.com/ZpNT8CSohD
— स्वामी रामदेव (@yogrishiramdev) May 29, 2021
সেই ভিডিওকে হাতিয়ার করেই মাঠে নেমেছেন রামদেব। উক্ত ভিডিওতে ডঃ সমিত শর্মাকে বলতে শোনা যায়, বাজারের দামের থেকে ওষুধের প্রকৃত দাম অনেক কম। তিনি বলেন, ‘৪০ কোটিরও বেশি মানুষ যেখানে দিনে দু’বেলা পেটের ভাত জোগাতে পারেন না। তাঁরা ৫০ শতাংশ বেশি দাম দিয়ে ওষুধ কিনবেন কী করে ? সেই কারণে অনেকে ওষুধ থেকে বঞ্চিতই থেকে যান।’
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করে রামদেব লিখেছেন, ‘এই মেডিক্যাল মাফিয়াদের যদি সাহস থাকে, তাহলে তাঁরা আমির খানের বিরুদ্ধে আন্দোলন করুক।’





