বাঙালিয়ানা থেকে ওয়েস্টার্ন, সব পোশাকেই নিজেকে সুন্দরভাবে মেলে ধরেন ইশা। বড় পর্দার পাশাপাশি এখন ওয়েব সিরিজেও নিজের হাত পাকাচ্ছেন অভিনেত্রী। তবে শুধু সিনেমা বা ওয়েব সিরিজ নয়, সম্প্রতি ফটোশুট করতেও শুরু করেছেন ইশা। এর জেরে বেশ অল্প সময়ের মধ্যেই নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন তিনি।

বিভিন্ন ফটোশুট, ছবি ও ভিডিওতে উত্তাপ ছড়াচ্ছেন ইশা। সম্প্রতি, ইশা একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে, যা রীতিমতো হেমন্তের সকালে শীতের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে। সাদা শার্টে হট পোজ দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। সাদা বিছানায়, বোতাম খোলা সাদা শার্টে শরীরী আবেদনে নিজেকে মেলে ধরেছেন ইশা। তার এই লাস্যময়ী রূপ দেখে হতবাক নেটিজেনরা। সচরাচর এই অবতারে তার দেখা মেলে না। তবে ইশার এই নতুন রূপ বহু প্রশংসিত হয়েছে তার অনুরাগীদের কাছে। ছবিতে লাইক ও কমেন্টের ভিড় জমেছে। ইশার খোলা চুলে ও সেক্সি চাহনিতে রীতিমতো ঘুম উড়েছে অনেক পুরুষের।
View this post on Instagram
প্রসঙ্গত, টলিপাড়ার প্রথম নায়িকাদের মধ্যে রাতারাতিই নিজের পাকা জায়গা করে নিয়েছেন ইশা। ইশা আইন পাশ করে ইন্ডাস্ট্রিতে আসেন। প্রথমে স্টার জলসায় ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ নামের ধারাবাহিকে লবঙ্গের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন তিনি। এরপর ‘প্রজাপতি বিস্কুট’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। একের পর হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ‘গুপ্তধনের সন্ধানে’ ও ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ছবিতে ঝিনুকের চরিত্রে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে। এরপর ‘গোলন্দাজ’ ছবিতে দেখা যাবে তাকে।






